Categories: দেশনিউজ

সরকারি কর্মীদের জন্য রইল জরুরি খবর, অবসর নেওয়ার বয়সের সীমা বাড়তে পারে

সময়ে সময়ে সরকারি কর্মচারীদের বেতন ও অবসর গ্রহণের বয়সের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অনেক সংশোধনী আনা হয়েছে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। আপনিও যদি অবসরপ্রাপ্ত ব্যক্তি হয়ে থাকেন বা অবসর নেবেন ভাবছেন তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এখন আবার সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রধান ও এমডিদের অবসরের বয়স বাড়ানোর কথা ভাবছে, তবে তাতে নিচু স্তরের কর্মচারীদের কোনও লাভ হবে না। সূত্রের খবর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) চেয়ারম্যান দীনেশ খারার অবসরের বয়স বাড়ানো হতে পারে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (পিএসবি) এবং এলআইসি প্রধানদের অবসরের বয়স বাড়ানোর কথা ভাবছে সরকার। এ বিষয়ে এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সরকারের কাছে প্রস্তাবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টরদের (এমডি) অবসরের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করারও কথা বলা হয়েছে। প্রবীণ ব্যাঙ্কার খারা ২০২০ সালের অক্টোবরে তিন বছরের জন্য এসবিআই চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। বর্তমান নিয়ম অনুযায়ী, ৬৩ বছর বয়স পর্যন্ত এসবিআই চেয়ারম্যান এই পদে থাকতে পারেন। আগামী বছরের আগস্টে খারা ৬৩ বছরে পা দেবে।

ওই আধিকারিক জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এলআইসি) প্রধানদের অবসরের বয়সসীমা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। এর পাশাপাশি, পিএসবি এমডিদের অবসরের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করা নিয়েও আলোচনা চলছে।

এক সরকারি আধিকারিক বলেন, পিএসবি এবং এলআইসি প্রধানদের অবসরের বয়স নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এলআইসি চেয়ারম্যানের বর্তমান অবসরের বয়স ৬২ বছর।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026