গ্রামের পুজো ভার্সেস কলকাতার পুজো

শ্রেয়া চ্যাটার্জী: নানা তুচ্ছতার মধ্য দিয়ে অতিবাহিত হয় আমাদের এক একটি দিন। রুটিনমাফিক কাজ চলে সকাল থেকে সন্ধ্যা। মনে রাখার মতো তেমন কিছু সচরাচর ঘটে নি। স্মৃতির মণিকোঠায় দিয়ে রাখি তেমন কিছুই থাকেনা প্রাত্যহিক জীবনে। তাই বুঝি উৎসবের আয়োজন। উৎসবের উৎসাহে আমাদের হৃদয় দীপ্ত হয়।

উৎসবের ছোঁয়া লাগে গ্রামবাংলায় ও কলকাতায়।কলকাতায় আনন্দ-উৎসবের জন্য রয়েছে সিনেমাহল, থিয়েটার হল, শপিংমল,পার্ক, লেকের ধার কিন্তু গ্রাম বাংলার পুরুষের জীবন অতিবাহিত হয় মাঠে অথবা কর্মস্থলে। কিন্তু এখানকার নারীদের জীবন কিন্তু কাটে সেই হেঁসেলে। একমাত্র এই উৎসবের আয়োজনে তারা একটু আনন্দ খুঁজে পায়। কলকাতায় যেমন এক পা দুপা এগুলোই এক-একটি মন্ডপ দেখা যায় গ্রামবাংলায় কিন্তু ঠিক তেমনটা হয়না গ্রামবাংলা একেকটি পূজোর মধ্যে দূরত্ব থাকে হয়তো এক একটি গ্রাম। দূরে কান পাতলে শোনা যায় ঢাকের আওয়াজ। মৃদু তালে যেখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছে সঙ্গে কাঁসরঘন্টা। কবি চিত্তে বলে ওঠে

‘দুন্দুভি বাজিতেছে ধিমি ধিমি
রবে সাঁওতাল পল্লীতে উৎসব হবে’

আমরা বাঙালিরা ভাবুক আবেগপ্রবন জাতি। কেবল কর্ম রথের ঘরঘর ধ্বনিতে আমাদের হৃদয় ক্লান্ত হয়। আমরা কেবল লাভ-লোকসানের হিসাব এই দুনিয়াতেই আমাদের চিত্তকে সবসময় বন্ধ করে রাখতে পারিনা। একটি পয়সা পেলে আমরা চাল কিনি বটে কিন্তু দুটি পয়সা পেলেই আমরা সেটা দিয়ে ফুল কিনি।

গ্রামের দিকে উৎসবের আরেকটি পাওনা হলো গ্রামের মেলা সেখানে বসে জিলিপি, পাপড় ভাজা, ছোটখাটো সাংসারিক জিনিসপত্রের দোকান।

তাই বলতেই হয়
আমরা দুটি ভাই শিবের গাজন গাই
একটি দুটি পয়সা পেলে মুড়কি কিনে খাই

 

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026