ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: মাত্র ৩,০০০ টাকা দিয়ে শুরু করুন এই লাভজনক ব্যবসা, দিনে আয় করুন ২ হাজার টাকা

বর্তমানে যদি আপনি একজন সফল উদ্দোগপতি হতে চান, তবে আজকের এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা এই নিবন্ধে আপনাদের সাথে এমন একটি বিজনেস প্ল্যানের পরিচয় করিয়ে দিতে চলেছি, যেখানে মাত্র ৩ হাজার টাকা বিনিয়োগ করে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারেন। বর্তমানে সরকারি চাকরির অপেক্ষায় বসে থেকে বেকারত্বের যন্ত্রণায় ভুগছেন দেশের কোটি কোটি যুবক। শেষ পর্যন্ত কারোর ক্ষেত্রে সাফল্য মিললেও বেশিরভাগ যুবক চাকরির গণ্ডিতে পা দিতে না পেরে হতাশায় ভুগছেন। আর তাদের জন্য আজকের এই বিজনেস প্ল্যানটি হয়ে উঠতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ আমরা আপনাদের জন্য যে ছোট্ট ব্যবসায়িক পরিকল্পনাটি তুলে ধরতে চলেছি, সেটি আসলে ঘাসের ঝাড়ু বানানোর বিজনেস। দুর্দান্ত এই ব্যবসাটি সফলভাবে পরিচালনা করতে পারলে খুব সহজেই আপনি একজন উদ্দোগপতি হিসেবে পরিচিতি লাভ করবেন। আপনার নিজের উপার্জনের পাশাপাশি অনেকেরই কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবেন আপনি।

ঘাসের ঝাড়ু বানাতে কি কি উপকরণ লাগবে?

১. প্রথম জিনিসটি টাইগার গ্রাস
২. দ্বিতীয় জিনিসটি বাঁধাই তার
৩. তৃতীয় জিনিসটি হ্যান্ডেল
৪. চতুর্থ জিনিসটি হল প্লাস্টিকের পাউচ

উপকরণ গুলোর দম কেমন এবং কোথায় পাবেন?

ঘাসের ঝাড়ু বানানোর জন্য প্রথমে আপনাকে কোয়ালিটি সম্পন্ন টাইগার গ্রাস সংগ্রহ করতে হবে। যেগুলি আপনি বাজার থেকে ৮০-১০০ টাকা কেজি দরে কিনতে পারবেন। বাঁধাই করার জন্য তার আপনি ৪০-৫০ টাকা কেজিতে কিনতে পারবেন। এছাড়া প্লাস্টিকের পাউস ২০০-২৫০ টাকা কেজি এবং প্লাস্টিকের হ্যান্ডেল ৩-৪ টাকা পিস ধরে ক্রয় করতে পারবেন।

কিভাবে তৈরি, বিক্রি এবং লাভ করবেন?

ঘাসের ঝাড়ু বানাতে হলে প্রথমে আপনাকে ৩০০ গ্রামের মত টাইগার গ্রাস নিয়ে তার মধ্যভাগে একটি শক্ত লাঠি ঢুকিয়ে দিতে হবে। এরপর বাজার থেকে কিনে আনা বাঁধাই তার দিয়ে লাঠির সাথে ঘাসগুলিকে শক্ত করে বেঁধে নিতে হবে। এরপর প্লাস্টিকের হ্যান্ডেলটি টাইট করে পরিয়ে দিতে হবে লাঠির উপর। এবার সেটি প্লাস্টিক প্যাকেটে ভরে বাজারজাত করতে হবে।

২ থেকে ৩ মাস স্থায়ী হয় বলে এই ঘাসের ঝাড়ুর চাহিদা বর্তমানে খুবই বেশি। আপনি ৩৫ থেকে ৪০ টাকা পাইকারি মূল্যে খুব সহজেই ঝাড়ু গুলি বিক্রি করতে পারবেন। যেখানে আপনার একটি ঝাড়ু বানাতে সর্বোচ্চ ২৫ টাকা ব্যয় হবে। অর্থাৎ, প্রতিটি ঝাড়ু বানিয়ে আপনি ১০ থেকে ১৫ টাকা উপার্জন করতে পারবেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026