নতুন বছরের আগেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এল কেন্দ্র। পাঁচ বছরের বদলে এবার থেকে এক বছর কাজ করলেই মিলবে গ্র্যাচুইটির সুবিধা, এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বর্তমানে পাঁচ বছর একটানা কাজ তবেই মেলে গ্র্যাচুইটির সুবিধা। কিন্তু আজকের দিনে কাজের ক্ষেত্র পরিবর্তন করা চাকুরীজীবি ব্যক্তিদের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফলে পাঁচ বছরের মেয়াদ শেষ না হলে গ্র্যাচুইটির সুবিধা পাচ্ছেন না তারা। সবচেয়ে বেশী বঞ্চিত হচ্ছে বেসরকারি ক্ষেত্রের কর্মীরা।
ফলে চাকুরীজীবি মানুষের কথা নতুন আইন আনতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রকের পক্ষ থেকে ‘কোড অন স্যোশাল সিকিউরিটি ২০১৯’ নামে একটি ডোমেইন প্রকাশ করা হয়েছে। যার মাধ্যমে জনসাধারণ ও সংশ্লিষ্ট সকলের মতামত জানতে চাইছে কেন্দ্র। মানুষের মতামত নিয়েই এই কাজে এগোতে চাইছে শ্রম দপ্তর। এ বিষয়ে শীতকালীন অধিবেশনে বিল আনতে চাইছে সরকার। একই সাথে গ্র্যাচুইটির সর্বোচ্চ পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে বলে শ্রম মন্ত্রক সূত্রে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…