আন্দোলনের মাধ্যমে যে দাবি আদায় হয় তা আরও একবার প্রমাণিত হল। লাগাতার আন্দোলনের পর অবশেষে শিক্ষকদের ইনক্রিমেন্ট চালুর বিজ্ঞপ্তি প্রকাশ করলো শিক্ষা দপ্তর। উচ্চ প্রাথমিকে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের আওতায় এনে নয়া নির্দেশ জারি করে শিক্ষা দপ্তর।
২০১৭ সালে কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে সমস্ত প্রশিক্ষণহীন শিক্ষকের জন্য ডিএলএড ব্যবস্থা করা হয়। চলতি বছরের মার্চ মাসে তাদের প্রশিক্ষণ শেষ হয় এবং তারা সার্টিফিকেট ও পান। কিন্তু প্রশিক্ষন শেষ হলেও রাজ্য শিক্ষা দপ্তরের থেকে ইনক্রিমেন্টের নির্দেশ না দিলে বেতন বঞ্চনার মুখে পড়তে হয় শিক্ষকদের।
অবশেষে দীর্ঘ আন্দোলনের পরে এলো বড় জয়। বেতন বৃদ্ধির ফলে উপকৃত হলেন বাংলার প্রায় ৫ হাজার শিক্ষক। কিন্তু অনার্স, পোস্ট গ্রাজুয়েট স্তরের শিক্ষকদের জন্য কোনও কথা ওই নির্দেশে উল্লেখ নেই। এই সমস্ত শিক্ষকদের জন্য প্রথম থেকে আন্দোলন করে আসছিল মাধ্যমিক শিক্ষক শিক্ষা কর্মীর সদস্যরা, এই নির্দেশ জারিতে খুশি হয়ে হয়েছেন তাঁরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…