বালা সাহেব ঠাকরের শিবসেনা কে ‘সনিয়া-সেনা’ বলে কটাক্ষ রানাউতের। বলিউড কুইন সম্প্রতি ট্যুইট করে লেখেন, ‘যে বিচার নিয়ে বালা সাহেব ঠাকরে শিবসেনার জন্ম দিয়েছিলেন, আজ তা আর নেই।’ একটি সর্বভারতীয় গণমাধ্যমে বালা সাহেব ঠাকরের একটি ইন্টারভিউ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করেন। শিবসেনা প্রতিষ্ঠাতা ও প্রধান তাঁর আইকন এটাই জানিয়েছেন কঙ্গনা এই ইন্টারভিউটি প্রকাশ করে।
বালাসাহেব ঠাকরে ১৯৬৬ সালে ১৯ জুন শিবসেনা গঠন করেন। এরপর এই শিব সেনা ক্রমশ শক্তিশালি হয়ে ওঠে। বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে যার সঙ্গেই সংঘাতে জড়িয়েছেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। যেই সংঘাত আদালত পর্যন্ত গড়িয়েছে। এরই মধ্যে কঙ্গনার আবারও বিস্ফোরক উক্তি। এবারে তিনি জানান বালা সাহেব ঠাকরের হলেন তাঁর আইকন। কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি সোনিয়া সরকারকে। কঙ্গনা জানান, “আপনি পশ্চিমে বড় হয়ে এখানে ভারতে বসবাস করেছেন। আপনি নারীদের সংগ্রাম সম্পর্কে সচেতন হতে পারেন। ইতিহাস যখন আপনার নিজের সরকার নারীদের হয়রানি করছে এবং আইন শৃঙ্খলা রক্ষার সম্পূর্ণ বিদ্রূপ নিশ্চিত করছে তখন ইতিহাস আপনার নীরবতা এবং উদাসীনতার বিচার করবে। ”
এখানেই থামেননি কঙ্গনা। এবারে আরও সরাসরি বিদ্ধ করলেন কঙ্গনা সোনিয়া গান্ধী-কে। কঙ্গনা প্রশ্ন রেখেছেন, “আপনি কি আপনার সরকারকে ডঃ আম্বেদকর কর্তৃক প্রদত্ত সংবিধানের নীতিমালা বহাল রাখতে অনুরোধ করতে পারবেন না?”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…