বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দুই যুবক-যুবতী দ্বৈপায়ন ও পায়েল নিজেদের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তাদের একাধিক নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। নিঃসন্দেহে তারা যে দক্ষ নৃত্যশিল্পী, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।
একদিন আগে নিজেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ডান্স উইথ পায়েল’ থেকে আগমনীর গানে নিজেদের যে নাচের ভিডিওটি শেয়ার করেছেন, এই মুহূর্তে তার সূত্র ধরেই চর্চায় দ্বৈপায়ন ও পায়েল। ‘জয় জয় জপ্য জয়ে’ গানের তালেই উপযুক্ত পোশাকে ও সাজে খোলা শরৎ’এর আকাশের নীচে, সবুজের মাঝে দুর্দান্ত নৃত্য পরিবেশন করেছেন তারা। দেবীপক্ষের শুরুতেই তাদের এই নাচের ভিডিও তুমুল প্রশংসা পেয়েছে নেটনাগরিকদের একাংশের মাঝে। সে কথা অবশ্যই তাদের এই নাচের ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।
মোবাইল গ্রাহকদের জন্য আবারও খারাপ খবর। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel চুপিসারে তার একটি…
ভোটের আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট সামনে এল। কেন্দ্র সরকার সম্প্রতি ডিএ বৃদ্ধির…
বিধানসভা ভোটের ঠিক আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাক…
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ ধামের। আর এক বছরের আগেই…
ভোটের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। তার মধ্যেই আইপ্যাক (IPAC) নিয়ে নতুন করে জল্পনা ছড়াতেই সরব…
গরম পড়তেই অনেক বাড়িতেই এসি ছাড়া থাকা কঠিন হয়ে যায়। বিশেষ করে রাতে আরাম করে…