টেক বার্তা

লকডাউনের মধ্যে দুর্দান্ত অফার নিয়ে আসল Airtel, Vodafone, Jio

করোনার প্রকোপে সারা দেশ জুড়ে লক ডাউন জারি রয়েছে, যার ফলে স্বাভাবিক জনজীবন হয়ে গিয়েছে স্তব্ধ। লক ডাউনের ফলে বেশিরভাগ কর্মক্ষেত্র অচল অবস্থায় পড়ে রয়েছে। যাতে সবথেকে বেশি দুর্দশায় রয়েছেন গরীব মানুষেরা। তাদের কথা ভেবেই এবার টেলিকম অপারেটর সংস্থাগুলি বিশেষ কিছু ছাড়ের সুবিধা দিয়েছে।

রিলায়েন্স জিও : যেসব জিও গ্রাহকেরা জিও ফোন ব্যবহার করে তাদের বৈধতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জিও টেলিকম অপারেটর সংস্থা। জিও ব্যবহারকারীরা মেয়াদ শেষ হওয়ার পরও ইনকামিং কলের সুবিধা পাবেন। এছাড়া ১০০ মিনিটের বিনামূল্যে কল করার সুযোগ, ১০০ টি এসএমএস আগামী ১৭ এপ্রিল পর্যন্ত। এই সুবিধাটি শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীরাই পাবেন।

বিএসএনএল: সরকারি এই টেলিকম অপারেটর সংস্থা সমস্ত প্রিপেইড প্ল্যানের মেয়াদ আগামী ২০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিল। শুধুমাত্র যেসব প্ল্যানগুলি গত ২২ মার্চের পর শেষ হয়েছে সেগুলোই এই সুবিধার অন্তর্ভুক্ত হবে। এছাড়া প্রিপেইড প্ল্যানের গ্রাহকদের ১০ টাকার ফ্রী টকটাইমের সুবিধাও দেওয়া হবে বলে জানিয়েছে এই সংস্থা।

এয়ারটেল : এই টেলিকম অপারেটর সংস্থা জানিয়েছে সব রকমের প্রিপেইড প্ল্যানের মেয়াদ আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। প্ল্যানের মেয়াদ শেষ হলেও ইনকামিং কলের সুবিধা বজায় থাকবে। ১০ টাকার বিনামূল্যে টক টাইমও দেওয়া হবে।

ভোডাফোন আইডিয়া : এই টেলিকম অপারেটর সংস্থা জানিয়েছে সব রকমের প্রিপেইড প্ল্যানের মেয়াদ আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হবে। এছাড়াও থাকছে ১০ টাকার ফ্রি টক টাইমের সুযোগ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026