নিউজ

বড় ঘোষণাঃ দীপাবলির আগেই ব্যাঙ্কে টাকা!

গত মাস থেকে বিএসএনএল কর্মীদের মাইনে বন্ধ। এই উৎসবেও নিঃস্বহাত কেন্দ্রীয় সরকারি সংস্থার কর্মীদের।তবে এবার তার অবসান ঘটতে চলেছে।

শেষ পর্যন্ত বিএসএনএল-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর পিকে পুরওয়ার জানালেন যে ১ লক্ষ ৭৬ হাজার বিএসএনএল কর্মীদের দীপাবলীর আগেই মাইনে দেওয়া হবে। মাসে সংস্থার মোট ১ হাজার ৬০০ কোটি টাকা আয় হয়। তারমধ্যে  ৮৫০ কোটি টাকা দিতে হয় কর্মীদের বেতন হিসেবে। টেকনিক্যাল বিষয়ে বিপুল খরচ,কর্মীর মাইনে আর সাথে বহুরকম খরচ,একসঙ্গে সামলানো কঠিন হচ্ছে। আপাততো ব্যাঙ্ক থেকে লোন নিয়ে পিএসইউ এই সমস্যার সমাধান বের করার চেষ্টা করছে।

বিএসএনএল-এর চেয়ারম্যান জানান,“৫০ হাজার কোটি টাকার একটি তহবিল যাতে বিএসএনএল, এমটিএনএল-এর জন্য গঠন করা যায় তা নিয়ে অর্থমন্ত্রক এবং প্রধানমন্ত্রী দফতর ভাবনা চিন্তা করছে।” ২০১৯-২০ অর্থবর্ষে এখন পর্যন্ত ১৩ হাজার ৮০৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফোর জি স্পেকট্রামে বিএসএনএল-কে অন্তর্ভুক্ত করা এবং একটা অংশের কর্মীর স্বেচ্ছাবসর হলে এই ক্ষতি সামাল দেওয়া সম্ভব।

উল্লেখ্য, বিএসএনএল কর্মীদের মাইনে বন্ধ হয়ে যাওয়ার দরুন কেন্দ্রীয় টেলিকম সংস্থার কর্মীরা শুক্রবার থেকে আমরণ অনশনে বসেন।এর মধ্যেই সেপ্টেম্বরের মাইনে দেওয়ার কথা ঘোষণা করা হল ভারত সঞ্চার নিগম লিমিটিডের তরফ থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026