খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য আসতে চলেছে একটা নতুন ঘোষণা। এরপরেই সবার মুখেও হাসি ফুটবে বলে মনে করছেন অনেকে। আপনাদের পরিবারের যদি কেউ কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনভোগী হয়ে থাকেন তাহলে আপনার খুশি হওয়ার কারণ রয়েছে কারণ এবারে কেন্দ্রীয় কর্মচারী বা পেনশনভীদের আটকে থাকা মহার্ঘ ভাতা একাউন্টে দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই বকেয়া টাকা সরকার আপনাকে আপনার অ্যাকাউন্টে স্থানান্তর করতে চলেছে। ইতিমধ্যেই কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়েছে। ফলে দোলের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা বিশাল ঘোষনা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
সরকার যদি এখন বকেয়া টাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে স্থানান্তর করে তাহলে এটা নিয়ে একটা বিতর্ক হবেই। যদিও মোদি সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে মিডিয়া রিপোর্টে এই বিষয়টা নিয়ে বেশ কিছু দাবি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আটকে থাকা ১৮ মাসের মহার্ঘ ভাতা শীঘ্রই একাউন্টে স্থানান্তর করা হতে পারে। সারাদেশে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই ঘোষিত হয়ে গিয়েছে এবং সেই কারণেই কেন্দ্রীয় সরকার কর্মচারীদের কর্মীদের প্ররোচিত করতে বকেয়া মহার্ঘ ভাতা তাদের একাউন্টে স্থানান্তর করতে পারে।
যদি এটা সত্যি ঘটে যায় তাহলে এই বছরটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা দারুণ বছর হয়ে উঠবে। ধারণা করা হচ্ছে, যারা গ্রুপ এ কর্মী রয়েছেন তারা প্রায় ২ লক্ষ ১৮ হাজার টাকা পেতে চলেছেন একসাথে। এটা কিন্তু একটা বিশাল পরিমাণ টাকা। ১ জানুয়ারি ২০২০ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত মহার্ঘ ভাতা এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাননি। সেই টাকা শীঘ্রই সরকার তাদের একাউন্টে স্থানান্তর করতে পারে বলে মনে করা হচ্ছে।
কয়েকদিন আগেই কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ ৪ শতাংশ বাড়িয়েছে মোদী সরকার। বর্তমানে কর্মীরা ৫০ শতাংশ ডিএ সুবিধা পাবেন। আগে তা ছিল ৪৬ শতাংশ। বর্ধিত ডিএ হারগুলি ১ জানুয়ারী, ২০২৪ থেকে কার্যকর বলে বিবেচিত হবে, যার কারণে মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি হবে। জানিয়ে রাখি, সরকার প্রতি বছর দুবার ডিএ বাড়ায়, যার হার ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে কার্যকর বলে বিবেচিত হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…