Categories: দেশনিউজ

ব্যাপক সুখবর কৃষকদের জন্য, এবার মোদী সরকার দিচ্ছে ১৫ লাখ টাকা, এক্ষুনি করুন আবেদন

সরকারে ক্ষমতায় আসার পর থেকেই মোদি সরকার ভারতের সাধারণ মানুষের জন্য নানারকম নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছে। কেন্দ্রীয় সরকারের এই সমস্ত উচ্চবিলাসী প্রকল্পের মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষান এফপিও স্কিম। বিশেষত ক্ষুদ্র কৃষকদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার কৃষকদের আয় বাড়াতে এই স্কিম এনেছে। এতে কি কি সুবিধা পাওয়া যাবে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

এই নতুন প্রধানমন্ত্রী কিষান এফপিও স্কিমের অধীনে সরকার নতুন কৃষি ব্যবসা শুরু করার জন্য সারা দেশে কৃষকদের ১৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে। এই স্কিমের মূল উদ্দেশ্য হল কৃষকদের স্বনির্ভর করা। তাঁদের আর্থিক সংকট থেকে মুক্তি দিয়ে জীবনের নতুন দিশা দেখানো। তবে পিএম কিষানের সুবিধাভোগীরাই FPO প্রকল্পের সুবিধা পাবেন। এর মাধ্যমে কৃষকরা কৃষি সংক্রান্ত যন্ত্রপাতি বা ওষুধ, সার ও বীজের মতো জিনিস কিনে নিজেদের মত কৃষি সংক্রান্ত ব্যবসা করতে পারবেন। কি করে পাওয়া যাবে এই FPO প্রকল্পের সুবিধা?

আপনাদের জানিয়ে রাখি এই FPO স্কিমের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের একটি সংস্থা বা কোম্পানি তৈরি করতে হবে। সেই কোম্পানিতে কমপক্ষে ১১ জন কৃষক থাকতে হবে। এতে আবেদন করতে প্রথমে জাতীয় কৃষি বাজারের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ই-এনএএম www.enam.gov.in-এ যেতে হবে। কৃষক চাইলে অনলাইনে এটি আবেদন করা যেতে পারে বা ই-মিত্র সেন্টার বা পাবলিক সার্ভিস সেন্টারের সাহায্যও নেওয়া যেতে পারে। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার 2023-24 সালের মধ্যে ১০ হাজার FPO গঠনের লক্ষমাত্রা নিয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026