নিউজ

Green Fire Crackers: কালীপুজোয় আতসবাজী বাজানোর নির্ঘন্ট ধার্য করল রাজ্য

কালীপুজো ও দীপাবলির আসতে আর বেশি দেরী নয়। দীপাবলি আর কালীপুজোর রাতে বাজির দাপট রুখতে কোমর বাঁধছে পুলিশ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশকর্মী সংগঠন। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, এবছর পরিবেশবান্ধব বাজিই ফাটাতে হব সকলকে। ফের আতসবাজি নিয়ে আরো একবার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিবেশ বান্ধব বাজি ফাটানোর নোটিস জারি করল।

এদিন রাজ্যের তরফ থেকে নির্দেশিকাতে বলা হয়েছে, কেবলমাত্র এবছর পরিবেশবান্ধব আতসবাজিই বিক্রি করা হবে। আর পুজোর সময় রাত ৮-১০টা পর্যন্ত এই বাজি ফাটানো যাবে। কালীপুজো আর দীপাবলীর পর আছে ছট পুজো। এই ছট পুজোতেও কেবল ২ ঘণ্টাই এই বাজি ফাটানো যাবে। এমনকি বছর শেষে ক্রিস্টমাস ও বর্ষশেষের অনুষ্ঠানে নির্দিষ্ট কোন সময়ে বাজি ফাটানো যাবে, সেই সময় সীমাও ধার্য করে দিল রাজ্য সরকার। নির্দেশিকায় স্পষ্টত বলা হয়েছে, ওই দুইদিন ক্রিস্টমাস আর বর্ষশেষের রাতে ১১.৫৫ মিনিট থেকে ১২ঃ৩০ টা পর্যন্ত পরিবেশবান্ধব আতসবাজি ফাটানো যাবে।

কিছুদিন আগে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে আর বয়স্কদের কথা মাথায় রেখে আতসবাজি বিক্রি ও ব্যবহার পুরোপুরি বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। তবে বিচারক আতসবাজি পুরোপুরি তা বন্ধ না করেননি ঠিকই। তবে নিরাপত্তা র সাথে কম শব্দ উত্‍পন্ন করে এমন ধরনের বাজি বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে অনুমতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি এও বলা হয়েছে, শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরাই বাজি বিক্রি করতে পারবেন। এ বিষয়ে সরকারকে জনসচেতনামূলক প্রচারও শুরু করতে হবে।

গত শুক্রবার পুলিশ ট্রেনিং স্কুলে প্রশাসনের সঙ্গে এইস সংক্রান্ত বিষয়ে সকল বাজি ব্যবসায়ীদের বৈঠক হয়। আর সেখানে নিজেদের বক্তব্য তুলে ধরেছিলেন সমস্ত বাজি ব্যবসায়ীরা। দীপাবলীর আগে আগামী সোমবার কলকাতা পুলিশ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সামনে হবে বাজি পরীক্ষা। রিপোর্ট অনুযায়ী তারপরই প্রকাশ্যে এবারে আলোর উৎসবে কোন কোন বাজি পোড়ানো হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026