image source : ANI
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। যেকোনো সময়ে সময়ে তারা ভারতীয়দের উপর আঘাত হানতে প্রস্তুত।আর জঙ্গিদের ভারতীয় সেনাদের উপর গ্রেনেড হামলা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।আজ আবার গ্রেনেড হামলার শিকার হলেন সাধারণ মানুষ।
আজ, সোমবার শ্রীনগরের মৌলানা আজাদ রোডের নিকট একটি বাজারে হয় গ্রেনেড হামলা। বাজারটিকে লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গ্রেনেড ছুঁড়ে। এই ঘটনার ফলে ১৫ জন মানুষ আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে নিকট এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই হামলা সম্বন্ধে এখনও বিশদ কিছু জানা যায় নি।
এই প্রথমবার নয় এর আগে বহুবার ভারতীয় সেনা এবং পুলিশকে নিশানা করে গ্রেনেড নিক্ষেপ করেছে জঙ্গিরা। সম্প্রতি কয়েকদিন আগেই শ্রীনগরে CRPF পুলিশকে নিশানা করে গ্রেনেড ছুঁড়েছিল কিছু সন্ত্রাসবাদী।এর পর থেকেই মারাত্মক আকার নিয়েছে এই গ্রেনেড হামলা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…