সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রতি মুহূর্তে ভাইরাল হচ্ছে হাজার হাজার ভিডিও। যেখানে কয়েক বছর আগে বিনোদন জগতে একমাত্র রাজত্ব ছিল বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির, সেখানে আজ চাইলে যে কেউ নিজের প্রতিভার মাধ্যমে রাজত্ব করতে পারেন রঙিন আলোর পর্দায়। আপনারা জানলে অবাক হবেন, বিগত কয়েক বছরে ভারতের এমন হাজার হাজার সাধারণ মানুষ ডিজিটাল প্লাটফর্মকে কাজে লাগিয়ে পরিণত হয়েছেন সেলিব্রেটিতে। যারা আজ নিজেদের প্রতিভার মাধ্যমে শাসন করছেন ডিজিটাল প্লাটফর্মকে। বিশেষ করে ইউটিউব, ফেসবুক সহ ইনস্টাগ্রামের মত জনপ্রিয় অ্যাপ্লিকেশন গুলোতে দাপিয়ে বেড়াচ্ছেন ভারতের যুবক-যুবতীরা।
ডিজিটাল প্লাটফর্মে প্রতিমুহূর্তে হাজার হাজার ভিডিও ভাইরাল হলেও তুলনামূলকভাবে নব বিবাহিত স্বামী-স্ত্রীর রিলস ভিডিও গুলি ভাইরাল হয় মুহূর্তের মধ্যে। নব বিবাহিত স্বামী-স্ত্রী থেকে শুরু করে বিয়ে বাড়ির ডেকোরেশন, এমনকি খাবারের ভিডিও গুলো ভাইরাল হয়ে পড়ে চোখের পলকে। এছাড়া দুই পক্ষের বাড়ির লোকজনের মধ্যে খুনসুটির ভিডিওগুলি ভাইরাল তো হয়ই। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি ভাইরাল ভিডিও নিয়ে এসেছি, যেটি মুহূর্তের মধ্যে আপনার অভিব্যক্তির পরিবর্তন ঘটাবে। আমরা নিশ্চিত, ভিডিওটি দেখার পর আপনিও হাসিতে ফেঁটে পড়বেন।
সম্প্রতি @jaygogadecoration9094< নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কয়েক সেকেন্ডের ভিডিও শেয়ার করা হয়েছে। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের মন্ডপে নববধূর সামনে দাঁড়িয়ে রয়েছেন হবু স্বামী। তবে বিয়ের মন্ত্র শেষ হওয়ার আগেই নববধূর কপালে সিঁদুর দান করতে দেখা গেছে স্বামীকে। ভিডিওতে দেখা যাচ্ছে, নির্দিষ্ট সময়ের আগে সিঁদুর দান করার কারণে হেসে গড়াগড়ি খাচ্ছেন নববধূ থেকে শুরু করে উপস্থিত সকলেই। এমনকি, হবু বর নিজের ভুল বুঝতে পেরে যোগ দিয়েছেন হাসিতে। তবে সোশ্যাল মিডিয়া প্রেমীরা বিষয়টিকে বেশি বাড়াবাড়ি মনে করছেন। তাদের মতে এমন কিছুই ঘটেনি যে, সকলকে এইভাবে উচ্চস্বরে হাসতে হবে। এমনকি, অনেকেই ভাইরাল এই ভিডিওর সমালোচনা করেছেন। রইল ভাইরাল ভিডিওর লিংক-
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…