ভারতের বিয়ের অনুষ্ঠান মানেই একটা বিরাট বড় অনুষ্ঠান। অতিথি থেকে শুরু করে সবাই এই অনুষ্ঠানে দারুন ভাবে আনন্দ করেন এবং নবদম্পতিকে আশীর্বাদ করেন। এই কারণেই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের নাচের ভিডিও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেতে দেখা যায়। তবে, সাধারণত বর কিংবা বউয়ের নাচ খুব একটা বেশি দেখা যায় না। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এরকমই একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিয়ের বরকে দেখা যাচ্ছে দুরন্তভাবে দারুন স্টাইলে নাচ করতে। বর নিজেই সোজা ডিজে ফ্লোরে গিয়ে জোরদার নাচ করেছেন এই অনুষ্ঠানে। বরের উদ্যমী পারফরম্যান্স দেখে অবাক হয়েছেন ব্যবহারকারীরা। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি হয়েছে দারুন জনপ্রিয়।
এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে বর ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির ‘অ্যায় পেয়ার কি ইয়ে রুত’ গানে জোরদার নাচ করছেন। ব্যাপক স্টাইলে ও এনার্জি নিয়ে বরের নাচ দেখে সেখানে উপস্থিত লোকজনও হাততালি দিতে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা কনেকেও নাচতে দেখা যায়। ভিডিওটিতে বরের নাচকে বেশ উপভোগ করতে দেখা গেছে লোকজনকে। এই ভিডিওটিও ইনস্টাগ্রামে খুব দ্রুত ভাইরাল হচ্ছে। এটি @p_r_i_n_c_e_09242 নামের পেজে শেয়ার করা হয়েছে। ভিডিওটি দেখার পরে, অনেকেই মনে করছেন এই নাচের ভিডিও খুবই ভালো। তবে আবার অনেকে মনে করছেন, এরকম ভাবে নাচ করার বিশেষ কোনো দরকার ছিল না। মানুষ এই ভিডিওতে ব্যাপক মন্তব্য করছেন।
ভিডিওটি instagram এ ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ নিজেদের মন্তব্য করেছেন কমেন্ট বক্সে। ব্যবহারকারীরা বরের এই দুর্দান্ত নাচ দেখে অবাক হয়ে গেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, বর তো একেবারে ঝড় তুলে দিয়েছে। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ওরে ভাই, এ কী দেখলাম… এমন নাচ দেখে তো বউ পালিয়ে যাবে। তৃতীয়জন লিখেছেন – ছেলেটিকে টিক টকার মনে হচ্ছে। অনেক ব্যবহারকারী বরের এই নাচটি বেশ পছন্দ করছেন। আবার অনেকে এই নাচ একটা পছন্দ করেননি। তাহলে সব মিলিয়ে এই ভিডিওটি প্রশংসাও পেয়েছে আবার ট্রোলের মুখোমুখিও হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…