সোশ্যাল মিডিয়ার যুগে বেশকিছু ঘটনা এমন ঘটে থাকে যেগুলো আমরা কোনোদিন কল্পনা করতে পারিনা। আমাদের হাতে রয়েছে বর্তমানে মুঠোফোন এবং এই দেশের গলিতে গলিতে রয়েছে এমন বেশ কিছু ঘটনা যেগুলো ভাইরাল হওয়ার যোগ্য। সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ঘটনা আমাদের সামনে মুহূর্তের মধ্যেই চলে আসে এবং সেগুলি হয়ে যায় ভাইরাল।ছবি, ভিডিও, অডিও ক্লিপ সবকিছুই যেকোনো মুহূর্তে ভাইরাল হয়ে যেতে পারে। এই সমস্ত ভিডিও আপনাকে আনন্দ দিতে চলেছে, তার পাশাপাশি আপনাকে কোন কোন ভিডিও এমন রয়েছে সেগুলি অনুপ্রাণিত করতে পারে।
শীতকাল মানেই বাঙালি বাড়িতে বিয়ের মরশুম শুরু হয়ে যায়। আর একটা বিয়ে বাড়ি মানেই হলো হৈ-হুল্লোড় আনন্দ। তার সঙ্গে হতে থাকে নানান ধরনের আজব আজব অনুষ্ঠান। আর বাঙালি বাড়ির বিয়ে মানে আজব রকমের কাণ্ডকারখানা ভরা থাকে সেই কয়েকটি দিন। মেয়ের বাড়িতে গিয়ে নতুন বর বেশ কিছুটা চাপে থাকে। সাধারনত, শালীদের হাতে পড়ে নতুন বরের অবস্থা থাকে বেশ সঙ্গীন। বরের গাড়ি থেকে এন্ট্রি নেওয়ার সময় থেকেই কিছুটা ভয় মিশ্রিত আনন্দ কাজ করে বরের মনে। তবে এবারে এই ভিডিওতে থাকা নতুন বর শ্বশুরবাড়িতে হিরো স্টাইলে এন্ট্রি নিতে গিয়ে ঘটিয়ে ফেলেন একটা আজব কান্ড।
আপনারা এতদিন ধরে শুনে এসেছেন বড় গাড়ি করে অথবা ঘোড়াগাড়ি করে আসে বিয়ে করতে। অভিনেতা নীল ভট্টাচার্য বিয়ের সময় এসেছিলেন নৌকা করে বিয়ে করতে। কিন্তু এইবারে সমস্ত ধরনের রেকর্ড ভেঙে দিয়ে আমাদের নতুন বর এন্ট্রি নিল একেবারে প্যান্ডেল ভেঙে। শুভদৃষ্টির সময় পর একেবারে সটান স্বর্গ থেকে নেমে এলেন। বিবাহ বাসরে উপস্থিত সকল অতিথিরা দেখলেন, প্যান্ডেলের কাপড় ছিড়ে ধুতি পাঞ্জাবি পরে সেখান থেকে নেমে আসে বর। তার আবার পায়ে আলতা পরা।
বাঙালি বাড়ির ক্ষেত্রে সাধারণত বাড়ির বউয়েরা আলতা পরে থাকে। কিন্তু যে বর প্যান্ডেল ভেঙ্গে বিয়ে করতে আসে, তার ক্ষেত্রে আলতা পরাটা খুব একটা ব্যতিক্রমী ঘটনা নয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বেশ ভাইরাল। বহু মানুষ এটিকে পছন্দ করেছেন। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এই ভিডিও একটি হাসির রোল তুলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…