কেরিয়ার

পশ্চিমবঙ্গের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চলছে ব্যাপক নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা একেবারেই ন্যূনতম

পশ্চিমবঙ্গে আবারো শুরু হল গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ। পশ্চিমবঙ্গের যে কোন জেলা নিবাসী ব্যক্তিরা এই পদের জন্য জানাতে পারবেন আবেদন। আর কোন সরাসরি পরীক্ষা ছাড়াই, এই পদের জন্য নিয়োগ করা হবে বলে জানাচ্ছে সংশ্লিষ্ট দপ্তর। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আয়ুস বিভাগে এই মুহূর্তে চলছে নিয়োগ। যারা এই চাকরি করতে ইচ্ছুক, তাদেরকে সংশ্লিষ্ট জেলায় অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই চাকরির জন্য আবেদন করার একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। চলুন এই প্রক্রিয়ার ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

যারা এই কাজের জন্য ইচ্ছুক, তাদেরকে সরাসরি প্রথমে তাদের সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এই চাকরির ফরম। তারপর সেটিকে একটি সাদা কাগজে প্রিন্ট আউট করে নিতে হবে।। নাম এবং অন্যান্য তথ্য যেগুলি চাওয়া হয়েছে, সেই সমস্ত তথ্য ভালোভাবে পূরণ করতে হবে ওই ফরমে। এর সাথেই আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট যুক্ত করতে হবে। তারপরে নির্দিষ্ট অফিসে গিয়ে এই আবেদনপত্র জমা দিতে হবে।

এই চাকরিতে নিযুক্ত হতে হলে কোনরকম অতিরিক্ত লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে হবে নিয়োগ। তবে যারা গ্রুপ সি পদের জন্য আবেদন জানাচ্ছেন তাদের একটি অতিরিক্ত কম্পিউটার টেস্ট দিতে হবে। গ্রুপ ডি পদে আবেদন জানানোর জন্য কোনরকম কম্পিউটার টেস্ট দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীকে।

যদি আপনি একাউন্টেন্ট পদের জন্য আবেদন জানান তাহলে আপনার মাসিক বেতন হবে ১২ হাজার টাকা। গ্রুপ সি পদের মাইনে হবে মাসে ১০ হাজার টাকা এবং গ্রুপ ডি এর জন্য বেতন হবে মাসে আট হাজার টাকা। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – DH & FWS , Office of the Chief Medical Officer of Health , Khosbagan , Shyam Sayer East , Purba Bardhaman – 01

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026