খেলা

IPL 2023: ১ রানে আউট করতেই মোহিতকে ‘গালিগালাজ’ দিলেন মাহি ভক্তরা! উত্তপ্ত সোশ্যাল মিডিয়া

গতকাল আইপিএলের প্রথম প্লে-অফ ম্যাচে শক্তিশালী গুজরাটের বিপক্ষে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। যেখানে গুজরাটকে ১৫ রানের ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে মহেন্দ্র সিং ধোনির দল। আমরা আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস একমাত্র দল যারা সবচেয়ে বেশি বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। ১৪ বার আইপিএলে অংশ নিয়ে ১২ বার প্লে-অফ এবং ১০ বার ফাইনাল খেলার কৃতিত্ব রয়েছে দলটির অধীনে।

গতকাল আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাটের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে চেন্নাই সুপার কিংস। ওপেনিং জুটিতে ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে দুর্দান্ত শুরু করলেও মিডল ওর্ডারে ব্যাট হাতে চরম ব্যর্থ হয় চেন্নাইয়ের ব্যাটিং অর্ডার। মূলত, ঋতুরাজ গায়কোয়াডের ৪৪ বলে ৬০ রান এবং ডেভন কনওয়ের ৩৪ বলে ৪০ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে চেন্নাই সুপার কিংস ১৭২ রান সংগ্রহ করে।

এদিকে ১৭৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মহেন্দ্র সিং ধোনির পরিকল্পনায় দিশেহারা হয়ে পড়ে গুজরাট টাইটান্স। একের পর এক উইকেট হারিয়ে এক প্রকার চেন্নাইয়ের সামনে আত্মসমর্পণ করে দলটি। দলের জন্য শুভমান গিলের ৪২ রানের ইনিংস এবং রশিদ খানের ৩০ রানের ইনিংস ছাড়া বাকি সবাই ব্যাট হতে চরমভাবে ব্যর্থ হন। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে সব কয়টি উইকেট হারিয়ে গুজরাট ১৫৭ রানে থেমে যায়। ফলে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় মহেন্দ্র সিং ধোনির জন্য চেন্নাই সুপার কিংস।

তবে এত কিছুর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি লজ্জাজনক ঘটনা। গতকাল ১৯তম ওভারে ব্যাটিং করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। সেই সময় মহেন্দ্র সিং ধোনির সামনে বোলিং করছিলেন গুজরাটের মোহিত শর্মা। ১৯ তম ওভারের পঞ্চম বলটা ঢিমেগতির করেন মোহিত। বলটা ধোনির ‘র‍্যাডার’-র কিছুটা দূরে থাকার কারণে কাট শর্ট খেলতে যান মাহি। তবে বলটা শূন্যে উঠে যায় এবং কভারে সহজ ক্যাচ ধরেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আর এরপরেই মহেন্দ্র সিং ধোনির ভক্তদের দ্বারা ব্যক্তিগত আক্রমণের শিকার হন মোহিত শর্মা। এক নেটিজেন বলে, ‘যে তোকে তৈরি করল, তাকেই আউট করে দিলি। সাপ তুই, সাপ।’ অপর এক নেটিজেন বলে, ‘যে বাবার থেকে খাবার খেতিস, তার সঙ্গেই গদ্দারি করলি?’ স্বাভাবিক ভাবে এই বিষয়টি বর্তমানে সংবাদ শিরোনামে উঠে এসেছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026