কেন্দ্রীয় সরকার আজ থেকে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে। তবে এক্ষেত্রে বিশেষ নির্দেশিকাও জারি করা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে। কিন্তু আজ সকাল থেকেই মদের দোকান খোলার পর থেকেই কলকাতা সহ সমস্ত জেলাতে মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেয়েছে পুলিশ। চারিদিকে নিয়ম ভঙ্গের দৃশ্য দেখা গেছে। কলকাতার বিভিন্ন মদের দোকানের সামনে প্রায় ১০০০ লোকের লাইন দিতে ও দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে কোথাও আবার লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ। এরপরেই রাজ্য আবগারি দফতরের তরফ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকায় যা যা বলা হয়েছে-
১) ৫ জনের বেশি মদের দোকানের সামনে দাঁড়ানো যাবে না। ৬ ফুট দূরত্বে দাঁড়াতে হবে।
২) একজনকে একবারে ২ বোতলের বেশি মদ বিক্রি করা যাবে না।
৩) দুপুর ১২ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।
৪) মাস্ক পরে না এলে কাউকে মদ বিক্রি করা যাবে না।
৫) মদের নতুন যে দাম হয়েছে সেই দামের তালিকা দোকানের সামনে টাঙিয়ে রাখতে হবে।
৬) কাউন্টারে স্যানিটাইজার রাখতে হবে। সিল করা বোতলেই কেবলমাত্র বিক্রি করা যাবে।
৭) মদের দোকানদারকে ভলান্টিয়ার রাখতে হবে, ভিড় সামলানোর জন্য।
৮) কোনও কনটেনমেন্ট জোনে মদের দোকান খোলা রাখা যাবে না।
৯) কোনও মার্কেট বা শপিং মোলের মদের দোকান খোলা রাখা যাবে না। কোনও বার, ক্লাব বা হোটেলের সঙ্গে থাকা মদের দোকান খোলা যাবে না।
১০) কেবলমাত্র যেখানে একটি দোকান আছে সেখানেই মদের দোকান খোলা যাবে।
১১) আবগারি দফতরের সুপারিনটেনডেন্ট জেলাশাসক ও পুলিশ সুপারদের কোন কোন জায়গাতে মদের দোকান খোলা যাবে তার তালিকা দেবেন।
১২) সংক্রমণ ছড়িয়েছে এমন এলাকায় কোনও মদের দোকান খোলা যাবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…