নিউজ

চলতি মাসে খুলছে স্কুল, জেনে নিন স্কুল খোলার তারিখ

ভারতে করোনা সংক্রমণ বাড়ার মাঝেই আগের থেকে বেড়েছে সুস্থতার হার। একে একে খুলছে সব, আনলক-৫ এ নয়া গাইডলাইন অনুযায়ী ১৫ অক্টোবরের পর থেকে ধাপে ধাপে স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে বলে জানানো হয়েছে৷ করোনার মধ্যে কীভাবে স্কুল চলবে সেই সংক্রান্ত এসওপি জারি করে দিল শিক্ষামন্ত্রক৷

এক্ষেত্রে চূড়ান্ত করতে হবে স্যানিটাইজেশন। স্কুল কলেজের ক্লাসরুম, আসবাবপত্র, থেকে শুরু করে স্কুল ক্যাম্পাসের প্রতিটি কোনা, ক্যান্টিন থেকে শুরু করে জলের ট্যাঙ্ক অতি অবশ্য পরিষ্কার করে জীবাণুমুক্ত করতে হবে৷ এর জন্য প্রতিটি স্কুল একটি টাস্কফোর্সকে কাজে লাগাতে হবে। সঙ্গে পড়ুয়ারা স্কুল বা কলেজে এসে সশরীরে ক্লাস করবেন কিনা সে ব্যাপারে অভিভাবকের অনুমতি আবশ্যক।

স্কুল আসার ক্ষেত্রে অভিভাবকের লিখিত অনুমতি ছাড়া কোনও পড়ুয়া স্কুল বা কলেজে এসে ক্লাস করতে পারবে না৷ এছাড়াও মিড ডে মিল তৈরি ও বিতরণের ক্ষেত্রেও অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে। আমাদের প্রত্যেককেই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

সংক্রমণ যাতে না ছড়ায় সেই কথা মাথায় রাখতে হবে পড়ুয়া সহ শিক্ষক শিক্ষাকর্মীদেরও সোশ্যাল ডিসট্যান্স মেনে চলতে হবে। এছাড়াও মানা হবে সকল করোনা বিধি। যাতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে রাখা যায় সেই কথা মাথায় রেখেই সব আয়োজন করা হয়। যদি কোনও পড়ুয়া ক্লাসে উপস্থিত হওয়ার বদলে অনলাইনে ক্লাস করতে চায় তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সেই অনুমতি দিতে বাধ্য থাকবে৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026