খেলা

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চলেছে গুজরাট টাইটান্স, দলের সাথে উন্মোচিত হবে জার্সিও

আইপিএলের আসরে নতুন অংশগ্রহণকারী দল গুজরাট টাইটান্স এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। সূত্রের খবর, গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে গুজরাট টাইটান্স। ভক্তদের সামনে জার্সি উন্মোচন করবে এছাড়াও উপস্থিত থাকবেন গণ্যমান্য ব্যক্তিরা। গুজরাটের ঘরের মাঠ এবং বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে এই অনুষ্ঠান অত্যন্ত আকর্ষনীয় হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যেখানে গুজরাট টাইটান্সের কর্মকর্তা এবং কর্মীবৃন্দ উপস্থিত থাকবেন। জমজমাট পূর্ণ এই অনুষ্ঠানে উন্মোচিত হবে গুজরাটের নতুন জার্সি।

আপনাদের জানিয়ে রাখি, ২০২১ আইপিএলের আসর বসার পূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করেছিল, আইপিএলের ১৫তম মেগা আসরে আরও দুটি দল অন্তর্ভুক্ত করতে চলেছে বিসিসিআই। সেই ঘোষণা অনুযায়ী ২০২২ আইপিএলের পূর্বে গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়েন্টস নামে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে ভারতীয় প্রিমিয়ার লিগে। হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে আইপিএলের আসরে নামতে চলেছে গুজরাট টাইটান্স। অন্যদিকে, লখনউ সুপার জায়েন্টসের নেতৃত্বে রয়েছেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল।

আগামী ২৬শে মার্চ আইপিএলের মেগা আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। মেগা আসর শুরুর পূর্বে গুজরাট টাইটান্স তাদের প্রাথমিক অনুষ্ঠান সম্পন্ন করবে। তবে কবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চোখধাঁধানো অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে তা এখনও প্রকাশ্যে আনেনি গুজরাট শিবির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026