নিউজ

আশার আলো দেখছে দেশবাসী, প্লাজমা টেস্টে সুস্থ শ্রুতি, জানালেন তার অভিজ্ঞতার কথা

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস নিয়ে প্রতিদিনই কোথাও না কোথাও কিছু না কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। ইদানিং এর চিকিৎসায় প্লাজমা থেরাপি একটু আশার আলো দেখাচ্ছে। ২৩ বছরের শ্রুতি ঠাক্কর। যিনি গুজরাটের আমেদাবাদে থাকেন। গুজরাট রাজ্যে তিনি প্রথম প্লাজমা দ্বাতা। শ্রুতি তার মাস্টার ডিগ্রী করতে গিয়েছিলেন ফ্রান্সে। ফ্রান্সে তখন করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করেছিল।ঠিক সেই সময় তিনি বলেন তিনি নিজেকে খুব দুর্বল মনে করছিলেন। তখন থেকেই ভাবছিলেন দেশে ফিরে আসবেন। অবশেষে ২০২০ সালের ১৯ মার্চ তিনি বাড়ি ফিরে আসতে চান।

শেষ পর্যন্ত তিনি ভারতে আসেন। কিন্তু তিনি যে শারীরিকভাবে খুব একটা ভালো নেই সেটা তিনি জানান। বিমানবন্দর থেকে তাকে সিভিল হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জানানো হয়, এটি করোনা ভাইরাস না, এটি সাধারণ জ্বর। তারপর তাকে বাড়িতে বিশ্রাম নিতে বলা হয়। পরের দিনই তার জ্বর, সর্দি-কাশি বাড়তে থাকে যার ফলে তিনি আবার হাসপাতালে যান। তিনি জানান ” আমি যে সময়টা জানতে পারি আমার করোনা ভাইরাস হয়েছে, সে সময়টি হল রাত এগারোটা। আর তৎক্ষনাতই আমাকে যেখানে করোনা ভাইরাস এর রোগীরা আক্রান্ত সেই জায়গাতে নিয়ে চলে যাওয়া হয়। আর এই সময়টা ছিল খুবই কঠিন পরিস্থিতি।” হাসপাতালের পরিষেবা তার খুব ভাল লেগেছিল। বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল। চিকিৎসার পর ১৭ দিন যাওয়ার পর অবশেষে তাকে করোনা মুক্ত বলে ঘোষণা করা হয়।

পরে প্লাজমা দেওয়ার জন্য তিনি আবারও হাসপাতালে যান। তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ কিনা তা দেখার জন্য তাকে আবারো পরীক্ষা-নিরীক্ষা করা। তার পুরো শরীর স্যানিটাইজ করা হয়। তার জন্য তাকে একটি স্যানিটাইজার ঘরে রাখা হয়েছিল। তাকে একটি চেয়ারে বসতে বলা হয়েছিল। তারপর তার শরীর থেকে রক্ত নেওয়া হয়। ডাক্তাররা সেই রক্ত থেকে একটি আলাদা ব্যাগে প্লাজমা আলাদা করে নিয়েছিলেন। তারপরে সেই রক্ত আবার তার শরীরে দেওয়া হয়।

তিনি বলেন, তার শরীরের এই রক্তটি আবার দেওয়ার সময় তিনি শুধু একটু ঝাকুনি অনুভব করেছিলেন। পুরো পদ্ধতিটা এ ছিল ভীষণ সহজ, এমনটাই জানিয়েছেন শ্রুতি। এই পদ্ধতিটি চলার পরে তাকে যথেষ্ট পরিমাণে লিকুইড খাবার এবং ভিটামিন দেওয়া হয়েছে। সেখানকার চিকিৎসা কর্মীদের তরফ থেকে। একই সময় শ্রুতি দুজন রোগীদের হসপিটালে ভর্তি ছিলেন তাদেরকে প্লাজমা দিয়েছেন। যার মধ্যে একজন ছিলেন ৫০ বছরের একজন বৃদ্ধ। শ্রুতির জন্য আমরা প্রত্যেকে গর্ববোধ করি। ২৩ বছর বয়সে সে যা করেছে তা সত্যিই কুর্নিশ জানাবার মত ঘটনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026