নিউজ

Gujrat Morbi Bridge Collapsed: মৃতের সংখ্যা বেড়ে ১৩২, রাতের পর এখনও চলছে মচ্ছু নদীতে তল্লাশি

গতকাল রবিবার সন্ধ্যায় গুজরাটে মৌরবি নদীর ওপর ভেঙে পড়ে ব্রিটিশ আমলের এক কেবল ব্রিজ। দুর্ঘটনার সময় ওই সেতুর ওপর প্রায় ৪০০ মানুষ ছিলেন বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ হয়েছে বলে জানিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সিংভি। এছাড়াও সারারাতে উদ্ধারকর্মীরা মোট ১৭৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও অনেক মানুষ নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারকার্যে সামিল হয়েছে সেনা, বায়ুসেনা ও নৌবাহিনী।

আপনাদের জানিয়ে রাখি, গুজরাটের মৌরবি জেলার মচ্ছু নদীর ওপর ব্রিটিশ জামানায় তৈরি হয়েছিল এই কেবল ব্রিজ। সেতুটি বিগত বেশ কয়েকদিন বন্ধ ছিল রক্ষণাবেক্ষণের কারণে। এরপর কিছুদিন আগেই এই সেতুটি আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। আর তারপর গতকাল রবিবার সন্ধ্যায় ঘটে অঘটন। অনেক লোকজন থাকা অবস্থাতেই ওই ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। ওই সময় ওই সেতুতে প্রচুর শিশু এবং মহিলাও ছিল। দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত শতাধিক।

এই প্রসঙ্গে গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা বলেছেন, “গত সপ্তাহে সংস্কার করা হয়েছিল এই সেতুটি। আমরা এই দুর্ঘটনায় হতবাক। খতিয়ে দেখা হবে এবং দুর্ঘটনার দায় স্বীকার করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।” এছাড়াও জানা গিয়েছে দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে গুজরাট সরকার। মৃতদের নিকট আত্মীয়দের ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। পাশাপাশি দুর্ঘটনার কথা শুনে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি আজ দুর্ঘটনাস্থলে যেতেও পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026