অফবিট

এই পেট্রোল পাম্পটি দিচ্ছে ৫০০ টাকার পেট্রোল বিনামূল্যে, তবে আছে কিছু শর্ত

যদি আপনার নাম নীরজ হয়, তাহলেই আপনি পাবেন বিনামূল্যে পেট্রোল। হ্যা, আপনি একেবারে ঠিকই শুনেছেন। গুজরাটের ভারুচের একটি পেট্রোল পাম্পে এই ঘটনাটি ঘটছে। আন্তর্জাতিক এবং দেশীয় বাজারে যেখানে পেট্রোলের দাম লাগামছাড়া, সেখানে যদি কেউ আপনাকে ৫০০ টাকার পেট্রোল বিনামূল্যে দিয়ে দেয়, তাহলে আপনার অবশ্যই ভালো লাগবে। গুজরাটের এই পেট্রোল পাম্পে এই অফারটা চলছে, তবে, শুধু বিশেষ কিছু মানুষের জন্য।

এই পেট্রোল পাম্পের মালিক আয়ুব পাঠান বলেছেন, “এবারের অলিম্পিকে ভারতের হয়ে সোনা জয় করা নীরজ চোপড়াকে সম্মান জানাতেই আমার এই কাজ। নিরজের কৃতিত্বকে সম্মান জানানোর জন্যই আমি বিনামূল্যে পেট্রোল দিয়েছি। তাও একেবারে ৫০১ টাকা করে। তবে শুধুমাত্র যাদের নাম নীরজ তারাই পেয়েছেন এই পেট্রোল। প্রায় ৩০ জন যুবক এই পেট্রোল গ্রহণ করেছেন। শুধু তাই না, তাদেরকে আগে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে। তবে তার জন্য প্রত্যেককে আগে আইডি কার্ড দেখাতে হয়েছে।”

জানা যাচ্ছে ৯ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত এই পেট্রোল দেওয়া হয়েছে। রীতিমতো শিরোনামে চলে এসেছে এই ঘটনা। অনেকে আবার এই পেট্রোল পাম্প মালিকের প্রশংসা করেছেন। যারা বিনামূল্যে পেট্রোল পেয়েছেন তারা তো বটেই, তাছাড়াও আরো অনেকের ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ।

প্রসঙ্গত উল্লেখ্য, অলিম্পিকে জ্যাবলিন থ্রো রাউন্ডে জয় লাভ করে দীর্ঘ ১৩ বছর পরে ভারতে সোনা নিয়ে এসেছেন নিরজ চোপরা। এর আগে ২০০৮ সালে অভিনব বিন্দ্রা নিজের ব্যক্তিগত ইভেন্টে সোনা নিয়ে এসেছিলেন। তারপর থেকে প্রত্যেক অলিম্পিকে ভারতের হাত একেবারে ফাঁকা। এত বছর পরে আবারো ভারতে এসেছে সোনা। তাই এই সোনার ছেলেকে নিয়ে ভারতবাসী আনন্দে আত্মহারা। কেউ কেউ তাকে আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন আবার কেউ তাকে দামি গাড়ি গিফট করেছেন। অন্যদিকে আবার মঙ্গলবার অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, নিরজের জয়লাভের জন্য প্রতি বছর ৭ আগস্ট দিনটি জ্যাভলিন থ্রো ডে হিসাবে সারা ভারতে পালিত হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026