সুরাট: বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির 70তম জন্মদিন। আর এই জন্মদিনে তার নিজের রাজ্য গুজরাটে 70 হাজার চারাগাছ লাগানো হবে। গুজরাটের সুরাট পুরসভা, বেশকিছু সংগঠন ও বাণিজ্য গোষ্ঠী এই সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে শহরের ডেপুটি মেয়র নীরব শাহ জানিয়েছেন, ‘দিন পনেরো আগে এই চারাগাছ লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশা করছি, বৃহস্পতিবারের মধ্যে 70 হাজার চারাগাছ পোঁতা হয়ে যাবে। প্রধানমন্ত্রী সবসময় বলেন যে, তাঁর জন্মদিন পালন করতে হলে এমন কিছু করতে যাতে সাধারণ মানুষের উপকার হয়। আর সে কথা মাথায় রেখেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। এই গাছ পোঁতার ফলে সারা শহরে অক্সিজেনের মাত্রা বাড়বে। উপকৃত হবে আগামী প্রজন্ম।’
অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনের প্রাক্কালে আগামিকাল, বুধবার মধ্যপ্রদেশে পালন হবে ‘অন্ন উৎসব’। শিবরাজ চৌহানের সরকারের তৎপরতায় এই ‘অন্ন উৎসব’-এ উপকৃত হবে বিপিএলের নিচে থাকা প্রায় 37 লক্ষ নতুন উপভোক্তা। তাদের চড়া ভর্তুকি দিয়ে ন্যূনতম দামে খাদ্যশস্য দেবে মধ্যপ্রদেশ সরকার।
এক টাকা কেজিতে চাল, গম, নুন পাবেন তারা। শুধু তাই নয়, এই স্কিমের আওতায় সমস্ত অটোচালকদের নিয়ে আসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করতে মধ্যপ্রদেশ ও গুজরাট আনন্দে আত্মহারা হয়ে উঠেছে, তা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…