নিউজ

বাংলার মানুষ বাংলাকে শাসন করবে, বহিরাগত প্রবেশ করতে দেব না, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

করোনা আবহের জেরে এবার প্রতিবারের মতো একুশে জুলাই-এর জনসভা করা সম্ভব হয়নি। তাই এবার ভার্চুয়াল সভা থেকেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভায় এদিন তিনি ফের কেন্দ্রকে নিশানা করে কটাক্ষ করলেন। তাঁর কথায় এদিন কেন্দ্রে থাকা বিজেপি সরকারের প্রতি ক্ষোভ উগড়ে পড়ে। এদিন তিনি ভার্চুয়াল সভা থেকে কেন্দ্রকে বলেন, “আমরা করোনা ভাইরাসের মাঝেও এনআরসি, সিএএ ও এনপিআরের কথা ভুলে যাইনি। বিজেপি কাউকে প্রতিবাদ করতে দেয় না”।

করোনার সংক্রমণের মাঝে রাজ্যে আমফানের তান্ডবের কথাও এদিন উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ” বাংলাকে যে দল অপমান করবে তার বদলা নেব। সেই বদলা নেব মানবিকতা দিয়ে। কোনো বহিরাগত দল বাংলার শাসন করবে না। বাংলাকে শাসন করবে বাংলার মানুষ”। এছাড়াও তিনি বলেন, বাংলাকে বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি সবাই মিলে অপমান করছে। তার বদলা নেওয়া হবে বলে শাসান তিনি।

রাজ্যে আমফান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের ক্ষয়ক্ষতি দেখতে আসেন। সেই বিষয়কে কেন্দ্র করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমফান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী এলেন। এক হাজার কোটি টাকা প্যাকেজ দিলেন এবং তা আমরা সঙ্গে সঙ্গে তা কাজে লাগিয়েছি”। মমতা বলেন, ” কেন্দ্রে ক্ষমতায় আছে তাই গায়ের জোর দেখাচ্ছে। একবার বলছে, এনকাউন্টার করো, একবার বলছে হিংসা করো। আপনাদের রাজনৈতিক জন্ম কোথায়? অনেক নেতার তো নামই শুনিনি। তাঁরা কবে রাজনীতিতে এলেন? বিজেপি একটি তুচ্ছ রাজনৈতিক দল”। মমতা স্পষ্ট করেই এদিন বলেন, “গুজরাট বাংলা শাসন করবে না। বাংলার মানুষ বাংলাকে শাসন করবে। কোনো বহিরাগতকে ঢুকতে দেব না”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026