আমেরিকার নিউ জার্সি শহরে হামলা চালালো এক বন্দুকবাজ। রক্তাক্ত হল শহর। পরে গুলির লড়াই চললে হামলাকারী সমেত ৬ জনের মৃত্যু হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলে ম্যানহাটনে হাডসন নদী সংলগ্ন এলাকার একটি দোকানে হঠাৎ গুলি করতে থাকে দুই বন্দুকবাজ। দোকানের ভেতরে পুলিশ ও বন্দুকবাজদের গুলির লড়াইয়ে বন্দুকবাজ ও পুলিশকর্মী সমেত ৬ জনের মৃত্যু হয়।
একটি ট্রাকে করে ঘটনাস্থলে আসে কালো পোশাক পরিহিত দুই আততায়ী। তারা চার ঘন্টা ধরে তান্ডব চালায় বলে জানা গেছে। এরপর ঘটনাস্থলে আসে এফবিআই ও বিশেষ পুলিশ বাহিনী SWAT। এই এনকাউন্টারে একটি রোবটকেও ব্যবহার করে পুলিশ।
যদিও পুরোপুরি কারণ জানা যায়নি তবে, ঘটনাটি মাদকদ্রব্য পাচারচক্র নিয়ে ঘটেছে বলে মনে করছে পুলিশ। এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুঃখপ্রকাশ করে বলেছেন, “নিউ জার্সিতে ভয়াবহ শ্যুট আউটের কথা সবে শুনলাম। কঠিন সময়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।” এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং গোটা এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…