২০২২’এর শুরুতেই সুখবর জানালো হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি গুরমিত ও দেবিনা। দুই থেকে তিন হচ্ছেন তারা। অনস্ক্রিন দিয়ে শুরু হলেও অফস্ক্রিনেও একে অপরের জীবনসঙ্গী তারা। এনডিটিভি ইমাজিন চ্যানেলে রাম ও সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই জুটি। ২০০৬ একে একে অপরকে ডেট করছেন এই দুই তারকা। পরবর্তীকালে একসাথে থাকার সিদ্ধান্ত নেন তারা। খুব শীঘ্রই তাদের পরিবারে এক নতুন সদস্য আসতে চলেছে, সেই কথা অভিনেতা নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি শেয়ার করে জানালেন।
সম্প্রতি গুরমিত চৌধুরী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় তার স্ত্রী দেবিনার সাথে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তার বেবি বাম্প স্পষ্ট। দেবিনা বাঙালি মেয়ে। শোভাবাজারের মেয়ে সে। সম্প্রতি নিজেদের বেবি হওয়ার সুখবর দিয়েছেন এই তারকা জুটি। ছবিতে দুজনেই রং মিলিয়ে পোশাক পরেছিলেন। দেবিনা কালো রঙের একটি শর্ট ড্রেস পরেছিলেন, যেখানে তার বেবি বাম্প স্পষ্ট ছিল। অন্যদিকে, গুরমিত কালো রঙের ঢিলেঢালা টি-শার্ট ও ট্রাউজার পরেছিলেন। নিজের হাত দিয়ে যত্নসহকারে ধরে রেখেছিলেন দেবিনাকে। ছবিটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, তিনজন হচ্ছেন তারা, চৌধুরী জুনিয়র সকলের আশীর্বাদ চাইছে।
অভিনেতা এই পোস্টটি করার পর থেকেই তারকাদের পাশাপাশি অনুরাগীদের অসংখ্য শুভেচ্ছাবার্তা এসেছে তাদের কাছে। এই তারকা-জুটির ঘনিষ্ঠ বন্ধু মহলের মধ্যে কারাণ মেহরা, মাহি ভিজ, হংসিকা মোটওয়ানি, হর্ষ লিম্বোচিয়ার মতো অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন এই হবু বাবা-মাকে। ২০১১’তে একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। তবে এবার তাদের পরিবারে নতুন সদস্যের আসার সময় এগিয়ে আসছে। ইতিমধ্যেই তারা দিনগোনা শুরু করে দিয়েছেন।
কবে ছুটবে বুলেট ট্রেন? এখন দেশের বেশিরভাগ মানুষের মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সময়…
গরম পড়লেই বাড়তে থাকে বিদ্যুতের বিল। ফ্যান, এসি, ফ্রিজের অতিরিক্ত ব্যবহারে মাসের শেষে মোটা অঙ্কের…
বৈশাখের দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গ। দিনের বেলায় তাপমাত্রা যেমন চড়ছে, তেমনই বাড়ছে ভ্যাপসা গরমের অস্বস্তি। এই…
ফের স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য। টানা দ্বিতীয় দিনের মতো আজও কমল সোনা ও রুপোর দাম।…
আপনিও কি ভবিষ্যতে নিশ্চিত মাসিক পেনশন (Pension) পেতে চান? কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে…
চলছে IPL। একদিকে অজিঙ্ক রাহানে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে যশস্বী জয়সওয়াল খেলছেন রাজস্থান…