দেশ

এবারে ‘মেধা’ থাকার কারণে জামিন পেলো ধর্ষক, আইআইটি গুয়াহাটি মামলায় প্রশ্নের মুখে অসমের আদালত

ছাত্র মেধাবী এবং রাজ্যের ভবিষ্যতে সম্পদ হওয়ার কারণে এবারে এক ধর্ষককে জামিনে মুক্তি দিল গুয়াহাটি আদালত। ঘটনাটি ঘটেছে আইআইটি গোহাটিতে যেখানে দিন কয়েক আগে সহপাঠীকে ধর্ষণের অভিযোগ ওঠে ইঞ্জিনিয়ারিং ছাত্রের বিরুদ্ধে। গত ২৮ মার্চ এই ঘটনাটি ঘটেছিল। এই ঘটনার পরে ৩ এপ্রিল ওই ছাত্রী তার সহকারীর বিরুদ্ধে অভিযোগ করে। এই অভিযোগের ভিত্তিতেই ওই সহপাঠী ছাত্রকে গ্রেফতার করেছিল পুলিশ।

প্রাথমিক তদন্তের পর ছাত্রের সঙ্গে ওই ধর্ষণ মামলার যোগাযোগ পাওয়া গেছিল, সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ। ২৮ শে মার্চ আইআইটি চত্বরে ওই ছাত্রীকে মাদকজাতীয় কিছু খাইয়ে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আদালতে মামলা উঠলে অভিযুক্ত ওই 21 বছরের যুবক নিজের জামিনের আবেদন জানিয়েছিলেন। ১৩ আগস্ট জামিনের আবেদনের শুনানিতে বিচারপতি অজিত বোরঠাকুর দুই পক্ষের সমস্ত সওয়াল জবাব শোনেন।

বিচারপতি জবাবে বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে। তবে অভিযোগকারী এবং অভিযুক্ত দুজনেই অত্যন্ত মেধাবী পড়ুয়া। তবে তাদের বয়স কম এবং দুজনেই আলাদা আলাদা রাজ্য থেকে এসেছেন। তারা দুজনে টেকনিক্যাল কোর্স করছেন। চার্জ গঠন হয়ে গেলে মামলার বিচারের স্বার্থে অভিযুক্তকে বন্দি রাখার তেমন কোনো প্রয়োজন নেই। এছাড়াও, অভিযুক্ত জামিন পেলেন প্রমাণ নষ্ট করবে না এই বিষয়টি সুনিশ্চিত করছে পুলিশ।”

এরপরে ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে বিচারপতি ওই অভিযুক্তের জামিন মঞ্জুর করেন। সাথেই আদালতের বক্তব্য, জামিনে মুক্ত হলেও সাক্ষ্য-প্রমাণ নষ্ট এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাক্ষীদের প্রভাবিত করার কোনো সম্ভাবনা নেই এই অভিযুক্তের। এই কারণেই জামিন মঞ্জুর করা হয়েছে। তার পাশাপাশি বিচারপতি সরাসরি জানান, এটি উল্লেখ করা প্রয়োজন যে আদালত শুধুমাত্র জামিনের আবেদনের সুষ্ঠুভাবে নিষ্পত্তি করেছে। অভিযুক্তের বিরুদ্ধে পাওয়া প্রমাণের গ্রহণযোগ্যতা কিংবা ত্রুটি সম্পর্কে কোনো বিচার করা হয়নি এখনও পর্যন্ত। মামলা চলবে তার বিরুদ্ধে, কিন্তু আপাতত শুধু মাত্র তিনি জামিনে মুক্ত রয়েছেন। পরবর্তীকালে পুলিশ যেভাবে তাদের পরবর্তী তদন্ত চালাবে, এবং হাইকোর্টে শুনানিতে যেরকম রায় দেওয়া হবে সেই নিরিখে ওই ‘মেধাবী’ ধর্ষকের ভবিষ্যত নির্ধারিত হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026