টেক বার্তা

চাঁদের গায়ে শনির বলয়, কী হবে পৃথিবীর? চাঞ্চল্যকর তথ্য দিল নাসা

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব যখন আতঙ্কিত, তখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি অসাধারণ ছবি। আকাশের উজ্জ্বল বস্তু দেখতে অনেকটা চাঁদের মত কিন্তু তার গায়ে শনির বলয়। রাতের অন্ধকারে আপনি একধাক্কায় দেখলে হয়তো বুঝবেন যে শনি পৃথিবীর এত কাছে চলে এলো কি করে?

আপনি কি করোনাভাইরাস এর খবর পড়তে পড়তে নাসার দেওয়া এই খবরটি পড়তে ভুলে গেছেন? না একেবারেই না, নাসা এরকম কোন খবর বার করেনি। আর এটা শনি নয়, এটি চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। কিন্তু চাঁদের গায়ে ওটা কিসের বলয়? ওটা বলয় না, ওটা মেঘ। মেঘই কেমন করে ঘিরে রেখেছে। যেন মনে হচ্ছে চাঁদের গায়ের ওপরে শনির বলয় টাকে কেউ জড়িয়ে রেখেছে।

করোনা ভাইরাস এর আতঙ্কের জন্য কার্যত মানুষ এখন গৃহবন্দী। জানলার একটু ফাঁক দিয়ে কিংবা ছাদে উঠে আকাশের তারা গুনতে এখন বোধহয় মানুষের একটু সময় আছে। সেই টুকু সময় কে সাথে করে বোধহয় এই ফটোগ্রাফার এত সুন্দর একটি স্বর্গীয় ফটো তুলেছেন। এই অসাধারণ ফটোটি তুলেছেন ফ্রান্সেস্কো সজুয়েল।

তিনি বলেছেন, এই ফটোটি তোলার সময় তার একটি অদ্ভুত অনুভুতি হচ্ছিল, আপনি যদি এই ফটোটা দেখেন আপনি আপনার মত করে কেমন লাগছিল তা জানাতে পারেন। তিনি আরো বলেন আপনি যদি এই ফটোটা দেখতেই থাকেন, আপনি অন্য জগতে পৌঁছে যেতে পারবেন। এক চমকে দেখে আপনার হঠাৎ করে মনে হবে, যে শনি বোধহয় পৃথিবীর খুব কাছে চলে এসেছে। আর এই বলয় টা দেখতে অনেকটা অন্য ভিন্ন গ্রহের মানুষের মত লাগছে। ছবিটা এতোটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে নাসা এটিকে ‘astronomy picture of the day’ এই শিরোপায় অভিষিক্ত করেছে।

একটু আধটু ফটো তোলা যাদের অভ্যাস আছে, তাদের কাছে কিন্তু এই ছবিটি একটি আদর্শ ছবি হয়ে থাকবে। আর এই মুহূর্তে সারা বিশ্ব যখন কার্যত গৃহবন্দী, তখন সোশ্যাল মিডিয়ায় এমন একটি স্বর্গীয় ছবি যা হয়তো সকলের মনকে এক বাক্যে ভালো করে দেবে একথা অনস্বীকার্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026