সুরভি চন্দনার কোমরে হাত রাখতে হল হর্ষ লিম্বাচিয়া, তিরস্কার করলেন ‘মিঠুন’, ভাইরাল ভিডিও

কালার্স টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো হুনরবাজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সকলের আকর্ষণ পেতে শুরু করে দিয়েছে। বহু মানুষ এইসব বর্তমানে দেখছেন এবং অনেকেই এই শো দেখে অত্যন্ত মুগ্ধ। এই রিয়েলিটি শো ভারতের সবথেকে বড় বড় ট্যালেন্টেড মানুষদের খোঁজ নিয়ে আসে। এই টিভি শো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই রিয়েলিটি শো এর জন্য কালার্স টেলিভিশনের টিআরপি একেবারে আকাশ ছোঁয়া। এই রিয়্যালিটি শো-এ সঞ্চালকের ভূমিকায় রয়েছেন জনপ্রিয় তারকা হর্ষ লিম্বাচিয়া। জানিয়ে রাখি, হর্ষ এবং ভারতি কিছুদিন আগেই বাবা মা হয়েছেন এবং এই মুহূর্তে তারা দুজনে সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চার মধ্যে আছেন।

হর্ষ লিম্বাচিয়া এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একজন তারকা হয়ে উঠেছেন। তার অসাধারণ স্টেজ পারফরম্যান্স, তার সঞ্চালনা সবকিছুর জন্যই তিনি অত্যন্ত জনপ্রিয় এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। তবে ভারতী এখনো নিজের সন্তানের দেখভালের জন্য নিজের কর্ম জীবন থেকে কিছুটা দূরে রয়েছেন। তাই ভারতীর জায়গা পূরণ করতে এই শোয়ে সহ সঞ্চালকের ভূমিকায় রয়েছেন সুরভী চন্দনা। কিন্তু এই রিয়েলিটি শো এর একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মহাগুরু মিঠুন চক্রবর্তী এই শো এর সঞ্চালক হর্ষ লিম্বাচিয়ার উপর অত্যন্ত রেগে গিয়েছেন এবং তার একমাত্র কারণ হল সুরভী।

আসলে, কালার্স টেলিভিশন নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তী হর্ষ লিম্বাচিয়ার উপর অত্যন্ত রেগে গিয়েছেন। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, হর্ষ এই রিয়েলিটি শোয়ের নতুন সঞ্চালক সুরভির কোমরে হাত দিয়ে বিচারকদের সঙ্গে তাকে পরিচয় করানোর জন্য নিয়ে আসছেন। হর্ষের এই কাজ একেবারেই পছন্দ হয়নি মিঠুন চক্রবর্তীর। তিনি সরাসরি হর্ষ এর উপরে চিৎকার করে জানিয়ে দিলেন যেন তিনি এরকম না আর না করেন। তারপরে দেখা গেল সুরভী মিঠুন চক্রবর্তীর কথায় সায় দিলেন।

এরপর দুজনে আবার করণ জোহরের সঙ্গে দেখা করতে গেলেন। সেখানে করণ জোহর বললেন, এমনভাবে সহ সঞ্চালককে সকলের সাথে পরিচয় করানোর জন্য নিয়ে আসা হচ্ছে যেন বাড়ির বউকে সকলের সাথে পরিচয় করানো হচ্ছে। করণ জোহরের এই কথার সাথেও সুরভী সহমত পোষণ করেন। অপ্রস্তুত হয়ে পড়ে তিনি হঠাৎ করেই বলেন, তিনি আসলে জানেন না হর্ষ তার সঙ্গে এরকম কেন করছেন। চলুন দেখে নেওয়া যাক এই মজার ভিডিও।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026