খেলা

লিগ টেবিলের শীর্ষে থেকেও চোট সমস্যার কারণে চিন্তার ভাঁজ হাবাসের কপালে।

চলতি আইএসএল মরশুমের টানা তিনটি ম্যাচে জয় লাভ করেও চিন্তা মুক্ত হতে পারছেন না মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। টানা জয়ের পরও বর্তমানে হাবাসকে চিন্তিত করছে দলের ফুটবলারদের চোট।

একদিকে প্রথম ম্যাচেই মাইকেল সুসাইরাজ চোটের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে বুধবার হাবাস এডু গার্সিয়ারের চোট আছে বলে জানান। এই দুই বিদেশীর চোটের পর আবারও ধাক্কা খেলো মোহনবাগান। এবার ডেভিড উইলিয়ামসেরও চোটের কথাও জানালেন কোচ। অন্যদিকে কত দিনে এঁদের আবার মাঠে ফিরে পাওয়া যাবে সেই সম্পর্কে কোনও ধারণা দিতে পারেননি হাবাস।

ডেভিড উইলিয়ামসের চোট নিয়ে হাবাস জানান, “এডু, সুসাইরাজের মতো ডেভিড উইলিয়ামসেরও চোট হয়েছে। আশা করি ওরা তাড়াতাড়ি মাঠে ফিরতে পারবে।” অন্যদিকে দলের টানা তিন ম্যাচে জয় নিয়ে হাবাসের বক্তব্য, “আজ আমরা সেরা পারফরম্যান্স করতে পারিনি। প্রতি ম্যাচে একটা দল অবশ্য সমান ভাল খেলতে পারে না। তা সত্ত্বেও যে আমরা এক গোলে জিততে পেরেছি, সেটাই আসল। তবে আমাদের খেলায় উন্নতি করতে হবে।”

প্রতিভাবান মনবীর সিংকে আগের দুই ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নামিয়েছিলেন হাবাস। তবে এই ম্যাচ থেকে তাঁকে প্রথম থেকেই খেলানোর কথা বলেন কোচ। তিনি জানান, “মনবীর ভাল ফুটবলার, ওর মধ্যে সম্ভাবনা দেখতে পেয়েছি। তাই ওকে দিয়ে আজ শুরু করিয়েছিলাম।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026