যেকোনো মানুষের কাছেই তাদের চুল খুব প্রিয়। নিজেদের পাশাপাশি সবসময় নিজেদের চুলকেও সুন্দর রাখতে চান সকলে। তবে বর্তমানের কর্মব্যস্ত জীবনে সবসময় নিয়ম করে চুলের যত্ন নেওয়া সম্ভব হয় না। আর সেই কারণবশতই অনেকসময় বেশিরভাগকেই অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগতে হয়। পাশাপাশি চুল হয়ে যায় রুক্ষ। এই সমস্যা বেশি দেখা দেখা দেয় শীতকালে। তবে যদি একটি কথা নিয়ম করে মানা যায় তাহলে চুল পড়ার সমস্যা থেকে অনেকটাই মুক্তি মিলবে। পাশাপাশি পাওয়া যাবে ঘন, কালো, মোলায়েম চুলও।
চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস হল তেল। আর বারবার এই তেল মালিশেই রয়েছে সমাধান। একাধিক বিশেষজ্ঞদের মতে, যদি নিয়ম করে সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার চুলে তেল মালিশ করা হয় তাহলে চুল পড়ার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যেতে পারে। পাশাপাশি চুল ফিরে পাবে নিজের স্বাভাবিক কোমলতা। বাড়বে ঘনত্বও। এক্ষেত্রে বাদাম তেল, নারকেল তেল, আমলা তেল, নিম তেল, জলপাই তেল, ক্যাস্টর অয়েল, তিল তেল, ভৃঙ্গরাজ তেল সবই কার্যকরী চুল পড়ার সমস্যা দূর করতে। বিশেষ করে শীতকালেই চুলের জন্য তেল মালিশ ভীষণভাবে জরুরী।
উল্লেখ্য, যদি সপ্তাহে দুই থেকে তিনবার চান করার দুই থেকে তিন ঘন্টা আগে তেল হালকা গরম করে নিয়ে গোটা মাথায় মেখে নেওয়া যায় তাহলে তা চুল পড়া বন্ধ করতে অত্যন্ত কার্যকরী হয়। ঐ হালকা গরম তেল হতে নিয়ে আলতো আঙুলে গোটা মাথায় ম্যাসেজ করা যায় তাহলে তেল পৌঁছায় চুলের গোড়ায় গোড়ায়। পাশাপাশি কোমলতা আনে চুলেও। তবে কখনোই তেল লাগানোর পরেই চুল আঁচড়ানো উচিৎ নয় চিরুনি দিয়ে। সেক্ষেত্রে চুল পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।
বলাই বাহুল্য, মাথায় তেল মালিশ করার দু-তিন ঘন্টা পর স্নান করে নিতে হবে ভালো করে। শ্যাম্পু দেওয়ার পাশাপাশি আবশ্যিকভাবে মাথায় কন্ডিশনারও লাগাতে হবে। এক্ষেত্রে নিজের চুল ও তার স্কাল্প অনুযায়ী উপযুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার বেছে নিতে হবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে। উল্লেখ্য, তেলের পুষ্টিগুণ চুলের গোড়া মজবুত করে। চুলের রুক্ষতা দূর করার সাথে সাথে মেটায় একাধিক সমস্যাও। চুলকে সুস্থ রাখতে তেল মালিশ ওষুধের মতো কাজ করে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…