জীবনযাপন

Hair Care Tips: সপ্তাহে ৩ দিন লাগান, প্রাকৃতিক উপায়ে চুল হবে কালো চকচকে, জানুন উপায়

সাদা চুল কালো করার জন্য বাজারে অনেক ডাই পাওয়া যায়। বিজ্ঞাপনের ভিড়ে নানান প্রোডাক্ট ঘরে আসে চুল কালো আর মসৃন করার জন্য। কিন্তু, সেসব প্রোডাক্টের মেয়াদ থাকে ১৫ দিন বা ১ মাস। তারপর আবার চুল রং করতে হয়। তাছাড়া হেয়ার কালার ব্যাবহার করলে নিয়মিত সিরাম লাগাতে হয় এবং ঠিকঠাক শ্যাম্পু ব্যবহার না করলে পাকা চুল আবার দেখা যায়। যাইহোক, চুল যে শুধু বয়সজনিত কারণে পেকে যায় এমনটা নয়, অনেক সময় পেটের সমস্যা বা হরমোনের সমস্যা থাকলেও চুল কম বয়সে পেকে যায়। এছাড়া চুলে যদি পর্যাপ্ত ভিটামিন না পৌঁছায় এবং দূষণ একটা বড় কারণ। এক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নেওয়া জরুরি। তবে, কিছু ঘরোয়া টোটকা আছে যেগুলো ব্যবহার করলে খুব সহজে চুল কালো হবে।

তেজপাতা : তেজ পাতা জলে সিদ্ধ করুন। ওই জল ঠান্ডা করে সমস্ত চুলে লাগিয়ে নিন। একটা স্প্রে বোতলে সংরক্ষণ করে রেখে স্প্রে করতে থাকুন গোড়ায় গোড়ায়। মাথায় এটা ২ ঘণ্টা রাখতে হবে, এরপর যেকোনো হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে তিন দিন করতে পারলে চুলের সাদা ভাব কমবে। কালো হতে শুরু করবে।

চা পাতা : প্রথমে চা পাতা জলে ফুটিয়ে নিন। এরপর ওই লিকার চা ঘরের তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। চা পাতা ছেঁকে নিন, তারপর চা চুলে লাগান। আপনার যদি লম্বা চুল থাকে তবে চা প্রয়োগ করার সবচেয়ে সহজ উপায় হল একটি ছোট স্প্রে বোতলে ঢেলে দেওয়া। আপনার চুলে চা স্প্রে করুন। প্রায় ১ ঘন্টা পরে ঠান্ডা জল দিয়ে চা ধুয়ে ফেলুন। এটাও সপ্তাহে তিনদিন করতে পারেন, এতে করে চুল হবে কালো, উজ্জ্বল ও মসৃন।

নারকেল তেল এবং লেবু : নারকেল তেল এবং তাজা লেবুর রস মেশান একটি পাত্রে। এরপর, এটি আপনার মাথার ত্বকে আলতোভাবে ম্যাসাজ করুন। তারপর এটি আপনার চুলের পুরো দৈর্ঘ্যে আঁচড়ান। ১ ঘণ্টা রেখে দিন। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন করলেই পাবেন উপযুক্ত ফলাফল।

Pritam Santra

Published by
Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026