সৌন্দর্য

Tea Leaves For Hair: নিমেষেই চুল হবে কালো, রান্নাঘরের এই জিনিস দিয়েই সমস্যার সমাধান

বর্তমান যুগের মানুষের কাছে পাকা চুল একটা বড় সমস্যা। তবে শুধুমাত্র বড়রা নন, ছোটরাও এখন এই সমস্যায় ভুক্তভোগী। অনেকসময় এই পাকা চুলের কারণেই মানুষের সামনে কাউকে কাউকে লজ্জায় পড়তে হয়। এই সমস্যা অনেকসময় অনেকের কাছে অনেক বড় হয়ে দাঁড়ায়। তবে এই সমস্যার সমাধান রয়েছে সকলের রান্নাঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই।

চা আমরা সকলেই কমবেশি খেয়ে থাকি। তবে এই চা’ই যে পাকা চুলের মতো সমস্যার সমাধান হতে পারে, তা জানেন না অনেকেই। সেই পুরনো আমল থেকে এই পদ্ধতি ব্যবহার করেন আমাদের ঠাকুমা দিদারা। তবে বর্তমানে সেসব অতীত হয়েছে। এখন চুল কালো করার জন্য অনেক ধরনের ব্র্যান্ডের রং ব্যবহার করে থাকেন মানুষ, যার মধ্যে থাকে অনেক রাসায়নিক উপাদানও। খুব স্বাভাবিকভাবেই যা অনেকসময় মানুষের ত্বকের ক্ষতি করে থাকে। যার জন্য বিভিন্ন সময় ইনফেকশন হয়। তবে এই সমস্তকে দূরে রেখেও পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

• সমাধান:
১) প্রথমে একটি পাত্রে জল গরম করে তার মধ্যে ৫ চা চামচ চা পাতা দিতে হবে। চা পাতার বদলে টি-ব্যাগও এবার যেতে পারে। সেক্ষেত্রে ৬’টি টিব্যাগ প্রয়োজন হবে। জলের মধ্যে চা পাতা কিংবা টিব্যাগ যাই দেওয়া হোক না কেন সেটি ভালো করে গ্যাসে ফুটিয়ে নিতে হবে।
২) এরপর সেটি নামিয়ে একেবারে ঠান্ডা করে নিতে হবে।
৩) ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটি চুলে লাগিয়ে ৪৫ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে।
৫) ৪৫ মিনিট পার হয়ে গেলে হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে।

এই পদ্ধতি যদি প্রয়োগ করা হয় তাহলে দেখা যাবে চুল কিছুটা হলেও কালো হয়ে গিয়েছে।
তবে এর থেকেও চুলের রঙ গাঢ় করতে চাইলে-
১) ২-৩ চামচ কফি পাউডার ঐ চা পাতার সাথে ফুটন্ত জলে দিয়ে দিতে হবে। সেটি ১৫ মিনিট ধরে ফোটাতে হবে গ্যাসে।
২) এরপর সেটি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
৩) ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটি চুলে লাগিয়ে ৩০ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে।
৪) চুল শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে সেটি ধুয়ে নিতে হবে। তবে সঙ্গে সঙ্গে শ্যাম্পু না দেওয়াই শ্রেয়, কারণ শ্যাম্পু দিলে চুলের রঙ আবারো হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026