জীবনযাপন

Hair Wash Rules: নিয়ম মেনে চুল ধুলে প্রসন্ন হবেন মা লক্ষ্মী, বাড়বে সম্পাদও

যেকোনো মানুষের কাছে চুল খুবই প্রিয় একটি জিনিস। আর চুলের যত্ন নিতে অনেক ধরনের পদ্ধতিই আমরা অনুসরণ করে থাকি। কখনো পার্লারে গিয়ে, আবার কখনো ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নেওয়ার চেষ্টা করে থাকি। তবে চুলের যত্ন নেওয়ার জন্য অন্যতম একটি প্রয়োজনীয় কাজ হল শ্যাম্পু করা। আর সেই কাজেরই রয়েছে একাধিক নিয়ম, যা মেনে চললে সন্তুষ্ট হন স্বয়ং মা লক্ষীও। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বলা রয়েছে তেমনটাই।

জেনে নিন কোন দিনে কাদের চুল ধোয়া উচিৎ! আর কোন দিনে নয়?

• বুধবার: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বুধবার অবিবাহিত মহিলা কিংবা মেয়েদের একেবারেই চুল সাবান দিয়ে কিংবা শ্যাম্পু দিয়ে ধোয়া উচিৎ নয়। যারা এদিন চুল ধোন তাদের নানা সমস্যার মধ্যে পড়তে হয়।

• বৃহস্পতিবার: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এদিন পুরুষ কিংবা মহিলা কারোরই শ্যাম্পু দিয়ে চুল ধোয়া বা পরিষ্কার করা উচিৎ নয়। এক্ষেত্রে অর্থনৈতিক সঙ্কট দেখা দিতে পারে বলেই মনে করা হয়।

• শুক্রবার: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শুক্রবারকে মা লক্ষ্মীর দিন হিসেবে ধরা হয়। এই দিন মহিলাদের ভালোভাবে শ্যাম্পু দিয়ে কিংবা সাবান দিয়ে চুল পরিষ্কার করা উচিৎ। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। তার আশীর্বাদে ফুলে ফেঁপে ওঠে সংসার। পাশাপাশি এদিন চুল কাটা শুভ বলেও মনে করা হয়।

• শনিবার: এই দিন চুল কাটা কিংবা চুলের তেল দেওয়া বা শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করা অশুভ বলে ধরা হয়। এই কথাটি ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।

শুভ সময়:

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, পূর্ণিমা, একাদশী কিংবা অমাবস্যার দিন কখনই চুল কাটা কিংবা সাবান দিয়ে চুল পরিষ্কার করা উচিৎ নয়। এটি অশুভ বলে মনে করা হয়। যদি কেউ কোনো অনুষ্ঠান কিংবা উৎসবের জন্য প্রস্তুতি নিতে চান তাহলে, এই কাজটি আগে থেকেই করে রাখলে ভালো হয়। পাশাপাশি উপবাসের দিনেও চুল ধোয়া উচিৎ নয় বলেই মনে করা হয়। পাশাপাশি যারা রোজা রাখেন তাদের রোজা রাখার অন্তত একদিন আগে চুল ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচিৎ। যদি কোন কারণে রোজার দিন চুল ধোয়ার প্রয়োজন পরে তাহলে, কাঁচা দুধ চুলে লাগানোর পরই চুল ধোয়া উচিৎ বলেই মনে করা হয়।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026