বুধবার থেকে সমস্ত সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করলো সরকার। জুয়েলার্স এবং খুচরা বিক্রেতারা Bureau of Indian Standards (BIS) এ নিজেদের নিবন্ধিত করতে একবছর সময় পাবেন এবং এই এক বছরের মধ্যেই তাদের পুরানো সমস্ত স্টক খালি করতে হবে, জানানো হয়েছে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফে। বাজারে বিক্রি হওয়া সোনা নিয়ে মানুষ যাতে না ঠকে তার জন্যে এবার বাধ্যতামূলক ভাবে এব্যবস্থা আনা হলো বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান।
কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ান বলেছেন, ২০২১ সালের ১৫ জানুয়ারির মধ্যে সমস্ত স্বর্নকারকে Bureau of Indian Standards (BIS) এ নাম নথিভুক্ত করাতে হবে, এবং ওই সময়ের মধ্যে হলমার্ক ছাড়া সমস্ত গয়না বিক্রি করে ফেলতে হবে। হলমার্কযুক্ত গয়নাগুলি কেবল ১৪, ১৮ এবং ২২ এর ক্যারাটে পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : দু’দিন ধর্মঘটের ডাক ব্যাংক সংগঠনগুলির, বন্ধ থাকবে এটিএম-ও
মন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগটি সারা দেশের গ্রাহকদের সহায়তা করবে। হলমার্কিং বাধ্যতামূলক করা হচ্ছে ক্রেতাকে নিম্ন ক্যারেটের সোনা পাওয়ার হাত থেকে রক্ষা করতে এবং সোনার গহনা কেনার সময় যাতে তারা প্রতারিত না হন তা নিশ্চিত করতে।এটি বিশেষত গ্রাম ও ছোট শহরগুলির দরিদ্র লোকদের জন্য উপকৃত হবে যারা সোনার কেনার সময় তার বিশুদ্ধতা জানতে পারছেননা।
মন্ত্রী আরও বলেন, ‘যারা হলমার্কিংয়ের নিয়ম লঙ্ঘন করবে তাদের শাস্তি দেওয়া হবে। নিয়ম লঙ্ঘন করলে, এক লক্ষ টাকা বা গয়নার দামের পাঁচগুণ জরিমানা দিতে হবে, এমনকি এক বছরের কারাদণ্ডও হতে পারে।’ এখনো পর্যন্ত সারা দেশের ২৩৪ টি জেলা জুড়ে ৮৯২ টি অ্যাসাইয়িং ও হলমার্কিং কেন্দ্র রয়েছে এবং ২৮,৮৮৯ জন জুয়েলার BIS এ নিবন্ধিত আছে। সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষ যে খুবই খুশি হবে তা বলাই বাহুল্য।
Val Chmerkovskiy, one of Dancing With the Stars’ most beloved pros, was hospitalized over the…
Sturgill Simpson has surprised fans by releasing his new album Mutiny After Midnight two weeks…
Bachelor Nation is taking over March with a mix of reality TV crossovers and franchise…
Fran Drescher is already imagining herself playing a special role in one of Hollywood’s most…
Cruz Beckham’s first headline tour with his band The Breakers has already made headlines —…
Hulu’s hit series Paradise may explore survival and family in a post-apocalyptic world, but off-screen,…