Categories: দেশনিউজ

সোনার গহনায় হলমার্কিং বাধ্যতামূলক, সাফ জানাল কেন্দ্র সরকার

বুধবার থেকে সমস্ত সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করলো সরকার। জুয়েলার্স এবং খুচরা বিক্রেতারা Bureau of Indian Standards (BIS) এ নিজেদের নিবন্ধিত করতে একবছর সময় পাবেন এবং এই এক বছরের মধ্যেই তাদের পুরানো সমস্ত স্টক খালি করতে হবে, জানানো হয়েছে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফে। বাজারে বিক্রি হওয়া সোনা নিয়ে মানুষ যাতে না ঠকে তার জন্যে এবার বাধ্যতামূলক ভাবে এব্যবস্থা আনা হলো বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান।

কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ান বলেছেন, ২০২১ সালের ১৫ জানুয়ারির মধ্যে সমস্ত স্বর্নকারকে Bureau of Indian Standards (BIS) এ নাম নথিভুক্ত করাতে হবে, এবং ওই সময়ের মধ্যে হলমার্ক ছাড়া সমস্ত গয়না বিক্রি করে ফেলতে হবে। হলমার্কযুক্ত গয়নাগুলি কেবল ১৪, ১৮ এবং ২২ এর ক্যারাটে পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : দু’দিন ধর্মঘটের ডাক ব্যাংক সংগঠনগুলির, বন্ধ থাকবে এটিএম-ও

মন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগটি সারা দেশের গ্রাহকদের সহায়তা করবে। হলমার্কিং বাধ্যতামূলক করা হচ্ছে ক্রেতাকে নিম্ন ক্যারেটের সোনা পাওয়ার হাত থেকে রক্ষা করতে এবং সোনার গহনা কেনার সময় যাতে তারা প্রতারিত না হন তা নিশ্চিত করতে।এটি বিশেষত গ্রাম ও ছোট শহরগুলির দরিদ্র লোকদের জন্য উপকৃত হবে যারা সোনার কেনার সময় তার বিশুদ্ধতা জানতে পারছেননা।

মন্ত্রী আরও বলেন, ‘যারা হলমার্কিংয়ের নিয়ম লঙ্ঘন করবে তাদের শাস্তি দেওয়া হবে। নিয়ম লঙ্ঘন করলে, এক লক্ষ টাকা বা গয়নার দামের পাঁচগুণ জরিমানা দিতে হবে, এমনকি এক বছরের কারাদণ্ডও হতে পারে।’ এখনো পর্যন্ত সারা দেশের ২৩৪ টি জেলা জুড়ে ৮৯২ টি অ্যাসাইয়িং ও হলমার্কিং কেন্দ্র রয়েছে এবং ২৮,৮৮৯ জন জুয়েলার BIS এ নিবন্ধিত আছে। সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষ যে খুবই খুশি হবে তা বলাই বাহুল্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026