দেশ

খুশির হওয়া বইছে দিল্লিতে, সরকারের পক্ষ থেকে নেওয়া হল করোনা মোকাবিলায় এক নতুন পদক্ষেপ

ভারতে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজধানী দিল্লিতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫২৩। এবার এই রাজধানী শহর থেকে করোনা সংক্রমণ কমানোর জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ‘ফাইভ টি’ পরিকল্পনা গ্রহণ করেছেন। এই ‘ফাইভ টি’ হল – টেস্টিং, ট্রেসিং, ট্রিটমেন্ট, টিম ওয়ার্ক এবং ট্র্যাকিং

দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার মতো দিল্লিতে ও করোনার হটস্পটগুলিতে ১ লক্ষ ‘rapid tests’ করা হবে। বর্তমানে ৫০০০ জনের ক্ষেত্রে করা হয়ে গেছে বলেও তিনি জানান। কেজরিওয়াল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে দিল্লির বিভিন্ন হাসপাতালে ৩০০০ টি বেডের ব্যবস্থা করা হয়েছে করোনা রোগীদের জন্য। শহরের বিভিন্ন হোটেল, গেস্ট হাউস, ধর্মশালা ও ব্যবহার করা হতে পারে।

তিনি আরও বলেছেন যদি হঠাৎ করে করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যায় তাহলে ১২০০০ হোটেল রুম ব্যবহার করার ব্যবস্থাও করা হয়েছে। তিনি সবাইকে যৌথভাবে কাজ করার আবেদন করেছেন। এই মুহূর্তে যৌথভাবে কাজ করাটা খুব দরকার বলে তিনি মনে করছেন। তিনি এই পুরো কাজটি ট্র্যাকিং ও মনিটরিং করবেন বলেছেন।

দিল্লি পুলিশ বিভিন্ন ভাবে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে, যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে আসা মানুষদের কোয়ারেন্টাইন রাখা হয়েছে এবং এদের উপর নজরদারিও চলছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রসঙ্গত, দিল্লির নিজামুদ্দিনের ঘটনার পরই আক্রান্তের সংখ্যা বেশি হারে বেড়েছে। দিল্লিতে করোনাতে ৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ জন।

BharatBarta Desk

Recent Posts

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026

মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম? মন্তব্য ঘিরে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…

May 22, 2026

Jio-র সস্তার OTT রিচার্জ প্ল্যান, ১৩টি OTT সাবস্ক্রিপশনে বিশেষ অফার

রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…

May 22, 2026