Categories: দেশনিউজ

‘হর হর শম্ভু’ গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মুসলিম কন্যা, সম্মান পেলেন গায়িকা

হর হর শম্ভু গানটি করে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন একজন মুসলিম কন্যা ফরমানি নাজ। সেই সময় বেশ কয়েকটি ইসলামিক সংগঠন এবং মুসলমান ধর্ম গুরু তার বিরোধিতা করলেও এবারে কয়েকজন মুসলমান ধর্ম গুরু এগিয়ে এলেন তার সমর্থনে। উত্তরপ্রদেশের দেওবাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কনভেনর রাও মুশারাফ আলি নাজের সমর্থনে বলেছেন, এই মুসলিম কন্যার ভজন সংগীতকে তারা সমর্থন করেন এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে খুব শীঘ্রই তাকে সম্মানিত করা হবে।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মোশারফ আলী বললেন, ‘ ফরমানি নাজের গাওয়া এই গানটি আমি শুনেছি এবং আমি তার ওই স্তোত্রপাঠ শুনে অত্যন্ত মুগ্ধ। কয়েকজন মৌলানা আমাদের দেশে কট্টরবাদ ছড়ানোর চেষ্টা করছেন। উলেমার দিনে যখন সারা দেশে গো হত্যা হয় সেই সময় এই মৌলানারা অদ্ভুত একটি ফতোয়া জারি করেন। তাদের জন্যই আজকে ভারতের এই অবস্থা।’ নাজের ব্যাপারে কথা বলতে গিয়ে মোশারফ আলী বললেন, ‘উনি একজন গায়িকা এবং ওনাকে অনেক ধরনের ভজন সংগীত গাইতে হবে। মোহাম্মদ রফি সাহেব ও নিজের জীবনে অনেক ভজন সংগীত গেয়েছেন। তাই তাকে কটাক্ষ করা উচিত নয়। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে ওই গায়িকাকে খুব শীঘ্রই সম্মানিত করা হবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ফরমানি নাজের গাওয়া এই হর হর শম্ভু গানটি। তিনি আদতে উত্তরপ্রদেশের মুজাফফরনগর বাসিন্দা এবং তার ইউটিউব চ্যানেলে তিনি এই গানটি আপলোড করেছিলেন। এই গানটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেই বেশ কিছু মুসলিম সংগঠনের তরফ থেকে তার বিরোধিতা করা হয়। দেওবন্দের উলেমা নাজের এই ভজন গানটি সম্বন্ধে বক্তব্য রাখতে গিয়ে বলেন এটি শরীয়ত নিয়মের বিরোধী। এই কারণে তার শাস্তি প্রাপ্য।

যদিও নাজ বলছেন, তিনি একজন সংগীতশিল্পী এবং একজন সংগীত শিল্পীকে নানা ধরনের গান নিজের জীবনে গাইতে হয়। এই মুহূর্তে শ্রাবণ মাস চলছে এবং এই কারণে হর হর শম্ভু গানটি করে তিনি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন। কয়েকজন এমন ব্যক্তিত্ব রয়েছেন যারা এই গান শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। তবে তাদের উদ্দেশ্যে এই সঙ্গীত শিল্পীর বক্তব্য, আজকের দিনে মেয়েরাও আত্মনির্ভর হয়ে সমাজে কিছু করতে এগিয়ে আসছে। নিজের ট্যালেন্টের জোরে সমাজে জনপ্রিয়তা পাচ্ছেন। তাই এই নিয়ে কারোর কোন সমস্যা থাকার কথা নয়। নাজ বলছেন, তিনি নিজে একটি ভক্তিগীতি চ্যানেলও চালান, যেখানে তিনি ভক্তি গীত গিয়ে থাকেন এবং রাধাকৃষ্ণকে নিয়েও অনেক গান গেয়ে থাকেন। কখনো কোন ধর্মের অসম্মান করার কথা তিনি ভাবতেও পারেন না।

BharatBarta Desk

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026