হাতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনাল খেলবে ভারত। ইতিমধ্যে আইপিএলের কর্মযজ্ঞ সমাপ্ত করে বিরাট কোহলিরা উড়ে গেছেন সুদুর ইংল্যান্ডে। সেখানে অনুশীলনও শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা। যার একাধিক ভিডিও ফুটেজ এবং ছবি বর্তমানে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের শক্তিশালী স্কোয়াড নিয়ে একাধিক প্রাক্তন ক্রিকেটারের পাশাপাশি এবার দল নির্বাচকদের কাঠগড়ায় তুললেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং। তার কথায় এটা স্পষ্ট যে, তিনি আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা আসরে ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান কেএস ভরতের উপর আর আস্থা রাখতে পারছেন না।
এদিন গনমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কেন ঋদ্ধিমান সাহাকে দলের বাইরে রাখা হয়েছে আমি বুঝতে পারছি না। দল নির্বাচকরা কিসের উপর ভিত্তি করে ভারতের স্কোয়াড নির্বাচন করল, সেটাও আমি বুঝতে পারছি না। পারফরম্যান্স নাকি বয়স, কোনটি বাধা হয়ে দাঁড়ালো ঋদ্ধিমান সাহার জন্য?’
তিনি আরও বলেন, ‘ঋষভ পন্থের অনুপস্থিতিতে নিঃসন্দেহে ভারতীয় দলে জায়গা পাওয়া উচিত ছিল ঋদ্ধিমান সাহার। আইপিএলে নিজের ফর্ম ফিরে পেয়েছেন তিনি। তাছাড়া অভিজ্ঞতার বিচারে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন কেএস ভরতের চেয়েও। পাশাপাশি চাপের মুখে দলের জন্য একাধিক বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ভারতীয় দলে তার অনুপস্থিতি এক কথায় কল্পনা করা যায় না।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…