চলতি আইপিএলের গ্রুপ পর্যায়ে ইতিমধ্যে প্রায় বেশিরভাগ দল ১০টি করে ম্যাচ খেলে ফেলেছে। বর্তমানে চলতি আইপিএলের পয়েন্টস টেবিলের দিকে তাকালে সহজেই অনুমান করা যাচ্ছে কোন চারটি দল পৌঁছাবে প্লে-অফে। পাশাপাশি কোন দলগুলি সেরা চারের লড়াই থেকে ছিটকে যাবে তার ছবি প্রায় স্পষ্ট। এমন পরিস্থিতিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং চলতি আইপিএলের প্লে-অফ নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন। এদিন তিনি জানালেন, কোন ৪টি দল পৌঁছাবে চলতি আইপিএলের সুপার ফোরে।
বর্তমানে আইপিএলের প্রত্যেকটি ম্যাচ প্লে-অফে পৌঁছানোর হিসাব সম্পূর্ণরূপে বদলে দিচ্ছে। এদিন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং সরাসরি বলেন, ‘চলমানরত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়েলস কিংবা লখনউ সুপার জায়েন্টসের মতো দল গুলো পৌঁছাবেনা সেরা চারে। তার বদলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর প্রতিনিধিত্ব করবে চলতি আইপিএলের সুপার ফোরে।’
এদিকে হরভজন সিংয়ের এমন মন্তব্যের পর রীতিমতো হতবাক হয়েছেন সাধারণ ক্রিকেট প্রেমীরা। কারণ বর্তমানে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে তথা গতবারের ফাইনালিস্ট রাজস্থান রয়্যালসকে নিজের পছন্দের তালিকায় রাখেননি হরভজন সিং। পাশাপাশি কে এল রাহুলের নেতৃত্বে লখনউ সুপার জায়েন্টস বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। এমন পরিস্থিতিতে হরভজন সিংয়ের সেরা ফোর নির্বাচনে কিছুটা হলেও অবাক হয়েছেন ক্রিকেট প্রেমীরা।
আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ আইপিএলে দিনের প্রথম খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। পাশাপাশি দিনের দ্বিতীয় খেলায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…