খেলা

Team India: এই দুই ভারতীয় ক্রিকেটার জেতাবেন বিশ্বকাপ! বড় ভবিষ্যৎবাণী করলেন হরভজন সিং

আর মাত্র কয়েকদিন পর ২০১১ ওডিআই বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটতে চলেছে। আজ্ঞে হ্যাঁ, ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপের মহাযজ্ঞ। শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, ৫ই অক্টোবর থেকে শুরু হয়ে ১৯শে নভেম্বর পর্যন্ত চলবে মহাযুদ্ধ। ইতিমধ্যে আসন্ন ওডিআই বিশ্বকাপ উপলক্ষে চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা (ICC)। ৮ই অক্টোবর চেন্নাইতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৩ বিশ্বকাপের যাত্রা শুরু করবেন বিরাট কোহলিরা। যদিও তার আগে, পাকিস্তান এবং শ্রীলংকার মাটিতে এশিয়া কাপে ভাগ নেবে ব্লু-বাহিনী।

এদিকে, ২০২৩ বিশ্বকাপের মেগা আসর শুরু হওয়ার পূর্বে বড় ভবিষ্যৎবাণী করে বসলেন ভারতের অফ-স্পিনার হরভজন সিং। এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দুই ক্রিকেটারের নাম ধরে তিনি বলেন,’শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজার জুটি ভারতকে বিশ্বকাপ এনে দেবে। এই দুই ব্যাটসম্যানের পারফরমেন্সেই রোহিত শর্মার নেতৃত্বে ২০২৩ বিশ্বকাপ জিতবে ভারত।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন,’ আসন্ন বিশ্বকাপের জন্য যে’কটি স্টেডিয়াম নির্বাচন করা হয়েছে, তা প্রত্যেকটি স্পিন সহায়ক। ফলে, বল হাতে ধ্বংসলীলা দেখাতে মোটেও পিছুপা হবে না রবীন্দ্র জাদেজা। অন্যদিকে, ভারতীয় ওপেনার শুভমান গিল স্পিন খেলতে বেশ পারদর্শী। মূলত স্পিন বলে সর্বাধিক রান করে থাকেন তিনি। ফলে, এই দুই তারকা ক্রিকেটার ২২ গজের ময়দানে যে ধ্বংস লীলা চালাবেন তা বলে দিতে হয় না।’

এক নজরে বিশ্বকাপে ভারতের ম্যাচ সূচি-

৮ অক্টোবর- ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই)

১১ অক্টোবর- ভারত বনাম আফগানিস্তান (দিল্লি)

১৫ অক্টোবর- ভারত বনাম পাকিস্তান (আমদাবাদ)

১৯ অক্টোবর- ভারত বনাম বাংলাদেশ (পুণে)

২২ অক্টোবর- ভারত বনাম নিউজিল্যান্ড (ধরমশালা)

২৯ অক্টোবর- ভারত বনাম ইংল্যান্ড (লখনউ)

২ নভেম্বর- ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (মুম্বই)

৫ নভেম্বর- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কলকাতা)

১১ নভেম্বর- ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (বেঙ্গালুরু)

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026