ভারতীয় শিবিরে খুশির খবর, দলে ফিরতে পারেন এই তারকা ক্রিকেটার

ভারতীয় দলের অন্যতম সেরা প্রাপ্তি বলা যায় হার্দিক পান্ড্যের মতো একজন খেলোয়াড়কে পাওয়া। তার মতো একজন অলরাউন্ডার সাথে থাকলে দলের ভারসাম্য আমূল পাল্টে যায়। বিশেষ করে বিদেশ সফরে গেলে সেখানকার পেস ও বাউন্সি পিচে একজন পেস বোলিং অলরাউন্ডার এর অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। চোটের কারণে হার্দিক না থাকায় ভারতের কাছে একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে। শিবম দুবে বা বিজয় শঙ্কর এর মত পরিবর্ত হার্দিকের ভূমিকা পালন করতে ব্যর্থ।

পিঠের চোটের জন্য গত বছরের সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে হার্দিক। অক্টোবর মাসে অস্ত্রোপচার হয়েছে তার। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। সকলেই আশা করেছিলেন যে নিউজিল্যান্ড সফরে তিনি হয়তো দলে ফিরবেন। ভারতীয়-এ দলের হয়ে নিউজিল্যান্ডে যাওয়ার জন্য দলে অন্তর্ভুক্ত হয়েও গিয়েছিলেন হার্দিক কিন্তু শেষ মুহূর্তে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারায় তার ফেরা হয়নি। এরপর ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শুশ্রূষা চলছে তার।

আরও পড়ুন : লজ্জার রেকর্ড ভারতের, ৩-০ সিরিজ জিতল নিউজিল্যান্ড

সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ছাড়পত্র ছাড়া কেউ জাতীয় দলে ফিরতে পারবে না। তাই এনসিএ তেই শুশ্রূষা চলছে হার্দিকের। সম্প্রতি হার্দিক জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ফিজিও আশিষ কৌশিক এর সাথে লন্ডনে যান বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে। সেখান থেকে ফিরে আসার পর অনেকটাই সুস্থ তিনি। এনসিএ সূত্রে জানা যাচ্ছে নেটে প্রাকটিস শুরু করেছেন তিনি। চিকিৎসকদের নজরদারিতে বোলিংও করছেন। পরের মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে ফিরতে পারেন হার্দিক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026