খেলা

IPL 2024: আইপিএলে “রোহিত যুগের” সমাপ্তি, মুম্বাইয়ের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া! কি বলছেন বিশেষজ্ঞরা?

ভারতীয় প্রিমিয়ার লীগের ইতিহাসে সবচেয়ে সফলতম অধিনায়কের তালিকা তৈরি করলে মহেন্দ্র সিং ধোনির পরে যে নামটি উঠে আসে তিনি হলেন রোহিত শর্মা। নিজের সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির কারণে ইতিমধ্যে দলকে পাঁচটি শিরোপা জিতিয়েছেন। তাছাড়া ব্যাট হাতে তার চেয়ে ধ্বংসাত্মক ব্যাটসম্যান আইপিএলের ইতিহাসে খুবই কমই রয়েছে। দলকে সঠিক রাস্তায় নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে বের করার দুর্দান্ত কৌশল রয়েছে ভারতীয় এই ক্রিকেটারের কাছে। ইতিমধ্যে ভারতীয় দলের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিয়েও বিশ্ব ক্রিকেটে একাধিক রেকর্ড গড়েছেন এই ক্রিকেটার।

তবে আসন্ন আইপিএলের মেগা আসরে মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের দল সাজাতে গিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা রীতিমতো অবাক করেছে ক্রিকেটপ্রেমীদের। নিজেদের সফলতম অধিনায়ক তথা রোহিত শর্মার হাত থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে দলের ব্যাটন। অর্থাৎ, ২০২৪ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

আইপিএলের সফলতম দলটির এমন সিদ্ধান্তে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে কেন হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে, তা ভেবে পাচ্ছেন না অনেকেই। তবে  মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরমেন্স মাহেলা জয়াবর্ধনে এই প্রশ্নের উত্তর দিয়েছেন।

তিনি এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটা মুম্বাই ইন্ডিয়ান্সের সুদূরপ্রসারী পরিকল্পনা। হার্দিক পান্ডিয়া ইতিমধ্যে অধিনায়ক হিসেবে ভারতীয় প্রিমিয়ার লিগে যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছেন। ফলে রোহিত শর্মার উপস্থিতিতে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়ার জন্য আরও সহজ হয়ে উঠবে। অভিজ্ঞ ক্রিকেটারের পরামর্শে আইপিএলের সবচেয়ে সফল দলকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন পান্ডিয়া। উল্লেখ্য, রোহিত শর্মার নেতৃত্বে এখনও পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯ এবং ২০২০ আইপিএল শিরোপা জিতেছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026