খেলা

প্রয়াত হলেন হার্দিক-ক্রুনালের বাবা হিমাংশু পান্ডিয়া

মুম্বই: সময়টা বেশ ভালোই ভালোই কাটছিল হার্দিক পান্ডিয়ার(Hardik pandya। কিন্তু, হঠাৎই হল ছন্দপতন। আজ, শনিবার (Saturday) সকালে প্রয়াত হলেন হার্দিকের বাবা হিমাংশু পান্ডিয়া (Himangshu Pandya)। পরিবার সূত্রে জানা গেছে, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এই খবর শোনার পরেই বায়ো বাবল ভেঙে বাড়ি ফিরে এসেছেন বরোদা ক্রিকেট দলের অধিনায়ক ক্রুনাল পান্ডিয়াও। সৈয়দ মুস্তাক আলি ট্রফি নিয়েই আপাতত ব্যস্ত ছিলেন ক্রুনাল। কিন্তু, আপাতত তিনি পরিবারের পাশেই থাকতে চান। জানা গেছে, চলতি মরশুমে তিনি আর এই টি-২০ টুর্নামেন্টে খেলবেন না।

বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও শিশির হাত্তানগড়ি বললেন, “হ্যাঁ ক্রুনাল জৈব সুরক্ষা বলয় ত্যাগ করেছে। এটা একটা ব্যক্তিগত ট্র্যাজেডি। হার্দিক এবং ক্রুনালের এই অপরিমেয় ক্ষতির প্রতি সমবেদনা জানায় বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন।”

সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে ক্রুনাল এখনও পর্যন্ত তিনটে ম্যাচ খেলেছেন, শিকার করেছেন চারটি উইকেট।

প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ক্রুনাল ৭৬ রানও করেছিলেন।

সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে বরোদা এখনও পর্যন্ত তিনটে ম্যাচেই জয়লাভ করেছে। Elite Group C-র শীর্ষে আপাতত এই দলটি রয়েছে।

তবে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে খেলছেন না হার্দিক পান্ডিয়া। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি ইংল্যান্ড বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট খেলার জন্য অনুশীলন শুরু করে দেবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026