দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে শেষবারের মতো হার্দিক পান্ড্যকে ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল। তারপর চোট সমস্যার জন্য বেশ কয়েক মাস ক্রিকেট থেকে দূরে তিনি। সম্প্রতি বান্ধবীর সঙ্গে বিদেশের মাটিতে দেখা গেছে তাকে। কিন্তু কবে আবার তাকে ভারতীয় দলে খেলতে দেখা যাবে সেটাই এখন বড় প্রশ্ন। হার্দিকের পুরোপুরি ফিট হয়ে ওঠার অপেক্ষায় ভারতীয় নির্বাচক সহ তার ভক্তগন।
নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফর্ম্যাটে তাকে ভারতীয় দলের সঙ্গে পাঠাতে চেয়েছিলেন নির্বাচকরা কিন্তু তিনি নির্দিষ্ট ফিটনেস টেস্টে পাশ করতে না পারায় তা হয়ে উঠেনি। কিন্তু তাকে কি নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজের জন্য দলে পাওয়া যাবে? এই প্রশ্ন এখন ভারতীয় ক্রিকেট অলিন্দে ঘোরাফেরা করছে। গতকাল আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উত্তরের পর তা আর মনে হচ্ছে না।
আরও পড়ুন : IPL 2020 : কখন কখন শুরু হবে আইপিএলের খেলা, জানাল সৌরভ গাঙ্গুলি
সৌরভ গঙ্গোপাধ্যায় এব্যাপারে জানিয়েছেন, “হার্দিক ফিট নয়, সে এখনও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসা নিচ্ছেন। পুরোপুরি সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। তাই এই মুহূর্তে হার্দিকের ঘরোয়া ক্রিকেটে খেলার কোন সম্ভাবনাই নেই।” ২১ শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের সিরিজ। এই সিরিজে হার্দিককে কি দলে পাওয়া যাবে? দল ঘোষণা হওয়ার আগে কি তিনি চূড়ান্ত ফিট হয়ে উঠতে পারবেন? সেটাই এখন বড়ো প্রশ্ন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…