মাত্র ২৫,০০০ টাকা দিয়ে বুক করুন সস্তার Harley Davidson বাইক, ফিচার দেখলে মাথা ঘুরে যাবে

প্রিমিয়াম সেগমেন্টে ক্রুজার বাইকের কথা বললেই যেই কোম্পানির কথা প্রত্যেকের মাথায় আসে তা হল হারলে ডেভিডসন। তবে এবার ভারতীয় বাজারে ধামাকা করতে চলেছে এই কোম্পানি। তারা খুব শীঘ্রই একটি সাশ্রয় মূল্যের বাইক লঞ্চ করতে চলেছে যা নিয়ে ব্যাপক উৎসাহিত বাইকপ্রেমীরা। জানা গিয়েছে, হারলে ডেভিডসন আগামী ৩ জুলাই ভারতীয় বাজারে তাদের সবচেয়ে সস্তা বাইক Harley Davidson X440 লঞ্চ করবে। ইতিমধ্যেই বাইকের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। বাইকে কি কি স্পেসিফিকেশন থাকবে এবং এর দাম কত হবে? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।

হারলে ডেভিডসনের এই বাইক তৈরি হয়েছে হিরো মোটোকর্পের পার্টনারশিপে। এই বাইকটির স্টাইলিং এর কাজ করেছে হারলে ডেভিডসন এবং অন্যদিকে এর ইঞ্জিনিয়ারিং, টেস্টিং ইত্যাদি কাজ করেছে হিরো। এই বাইকে ৪৪০ সিসি এর সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ৩৫ bhp শক্তি উৎপাদন করতে পারে। এছাড়া এতে ৬ স্পিড ট্রান্সমিশন এবং স্লিপার ক্লাচ দেখা যাবে। এই বাইকের সামনের অংশে টেলিস্কোপিক ফর্কের পরিবর্তে ব্যবহার করা হয়েছে USD ফর্ক। এছাড়া এই বাইকে পাওয়া যাবে ডুয়েল চ্যানেল এবিএস এবং ব্রাইবে ডিস্ক ব্রেক। এছাড়া এতে থাকবে ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাসটার। বাইকটির লুক বেশ স্পোর্টি হলেও এটি ক্রুজার সেগমেন্টে বাজিমাত করবে।

ইতিমধ্যে ভারতীয় মার্কেটে এই বাইকের বুকিং শুরু হয়ে গিয়েছে। কোম্পানির অফিসিয়াল ডিলারশিপের মাধ্যমে এই বাইক আপনি এখনই বুক করতে পারবেন। এই বাইক বুক করতে বুকিং অ্যামাউন্ট হিসেবে ২৫,০০০ টাকা জমা দিতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই বাইক ভারতীয় বাজারে ২.৫ লাখ থেকে ৩ লাখ টাকার মধ্যে আসবে। সেক্ষেত্রে এই বাইকটি হার্লে ডেভিডসন কোম্পানির সবচেয়ে সস্তা বাইক হবে। এই বছরের সেপ্টেম্বর মাস থেকেই বাইকের ডেলিভারি শুরু হয়ে যাবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026