বিনোদন

হর্ষবর্ধনকে দেখা গেল একটি মেয়ের সাথে, চিনে নিন অনিল কাপুরের ছেলের হবু বউকে

অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর এখন মিডিয়াতে চর্চায় রয়েছেন। সম্প্রতি একটি ভিডিওর সূত্র ধরে চর্চিত হচ্ছেন তিনি। রবিবার একটি মেয়ের হাত ধরে রাস্তা দিয়ে একেবারে খোশমেজাজে হেঁটে যেতে দেখা যাচ্ছে অনিল কাপুর পুত্রকে। আর সেই দৃশ্য ধরা পড়েছে পাপারাজিৎদের ক্যামেরায়। সম্প্রতি ইনস্টাগ্রামের এক পেজ থেকে সেই দৃশ্যই এখন রীতিমতো ভাইরাল।

সম্প্রতি ইনস্টাগ্রামের ‘ভুম্পলা’ নামক পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে রাস্তা দিয়ে একটি মেয়ের সাথে হাত ধরে হেঁটে যেতে দেখা গিয়েছে হর্ষবর্ধন কাপুরকে। ভিডিও ছাড়াও বেশ কয়েকটি ছবি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিডিওতে একেবারে কুল লুকে দেখা গিয়েছে হর্ষবর্ধনকে। তার পরনে ছিল সাদা-কালোয় একটি হালকা শার্ট ও জিন্সের একটি হাফ প্যান্ট। অন্যদিকে মেয়েটির পরনে ছিল ব্যাকলেস ও অফ-শোল্ডার ক্রপ টপ ও সাদা ট্রাউজার। তার হাতে ছিল সিগারেট। তারা যে ক্যামেরা এড়িয়ে যেতে চাইছেন তা তাদের হাবেভাবেই স্পষ্ট হয়েছে।

সম্প্রতি এই ছবিগুলি ও ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় শোরগোল পড়েছে। বেশিরভাগের মতে, প্রেম করছেন হর্ষবর্ধন কাপুর। একবার এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তিনি ভীষণ রকম একটি বোরিং মানুষ। তার অভিনয় করতে ভালো লাগে। তারপর আলোচনা করতেও ভালো লাগে। আর শেষে উধাও হয়ে যেতে ভালো লাগে। তিনি নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। তবে সম্প্রতি এই ছবি ও ভিডিওর সূত্র ধরে আবারো চর্চায় অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই একাধিক নেটিজেন নানা ধরনের প্রশ্ন করেছেন ভিডিওর কমেন্টবক্সে। কেউ সরাসরি জিজ্ঞাসা করেছেন মেয়েটি কে? আবার কেউ বলে বসেছেন, সম্ভবত ইনিই কাপুর পরিবারের বউ হতে চলেছেন। ভিডিও কিংবা ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই এমন ধরনের নানা মন্ত্যব্য চোখে পড়বে। উল্লেখ্য, খুব শীঘ্রই একসাথে কাজ করতে চলেছেন অনিল কাপুর ও তার ছেলে হর্ষবর্ধন কাপুর। ‘থার’এ একসাথে দেখা মিলবে তাদের। এই ছবি নেটফ্লিক্সে মুক্তি পাবে। অনিল কাপুর ও হর্ষবর্ধন কাপুরের সাথে ফাতিমা সানা শেখের দেখা মিলবে এই ছবিতে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026