নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে মুসকান বেবি কম পরিচিত নন দর্শকদের মধ্যে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীদের মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের আরো একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিওই।
‘দেহাতি ঠুমকা’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে মুসকান বেবির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল ৪ মাস আগে। সোশ্যাল মিডিয়ার পাতায় বর্তমানে এই ভিডিওটি ১ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে মুসকান বেবিকে বলিউডের অন্যতম হিট ও জনপ্রিয় গান ‘তেরা রূপ বাল্লে বাল্লে’এর তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে।
ভিডিওতে মুসকান বেবিকে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে। উক্ত গানের সাথে স্টেজের উপর নৃত্য পরিবেশনের সময় নিয়েছিলেন মানানসই লাল ওড়নাও। এদিন রীতিমতো মুডে ছিলেন মুসকান বেবি। তার এই নাচের পারফর্ম্যান্স যে সেখানে উপস্থিত সমস্ত দর্শকরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, তা ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। বলাই বাহুল্য, এই মুহূর্তে বলিউডের গানের তালেই মুসকান বেবির এই পার্ফমেন্স মন মাতিয়েছে তার সমস্ত অনুরাগীমহলের। পাশাপাশি তাকে পুনরায় চর্চায় নিয়ে এসেছে হরিয়ানভি দর্শকদের একাংশের মাঝেও।
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…
রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ প্রতি মাসে বিনামূল্যে বা স্বল্প মূল্যে খাদ্যশস্য পেয়ে…
বর্ষা মৌসুম শুরু হলেও দেশের বিভিন্ন প্রান্তে এখনও কমেনি গরমের দাপট। উল্টে অনেক এলাকায় তাপপ্রবাহের…
উত্তরবঙ্গে বর্ষা সক্রিয় থাকলেও দক্ষিণবঙ্গে এখনও স্বস্তির বৃষ্টি অধরা। গত কয়েকদিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন…
দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকে তীব্র রোদ আর বাতাসে…
দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে Reliance Jio-র নতুন ৩৬৫ দিনের প্ল্যান আপনার জন্য হতে পারে…